বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

প্রথম দিন কসাই পাননি, দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছেন নগরবাসী

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৬ ১১:৩০:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৬ ১১:৩০:৫৫ পূর্বাহ্ন
প্রথম দিন কসাই পাননি, দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছেন নগরবাসী
ঈদুল আজহার প্রথম দিনের পর রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আজও পশু কোরবানি করছেন নগরবাসী। মূলত কসাই সংকট, নির্দিষ্ট স্থানের অভাব ও ব্যক্তিগত কারণে যারা প্রথম দিন কোরবানি দিতে পারেননি, তারাই আজ পশু জবাই করছেন।
 
​শুক্রবার (২৯ মে) সকালে উত্তরা, ধানমন্ডি, পুরান ঢাকা, মিরপুর, মান্ডা, বাড্ডা ও মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে পশু কোরবানি ও মাংস প্রস্তুতের এমন ব্যস্ত চিত্র দেখা গেছে।
 
​সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই বাসাবাড়ির নিচে বা নির্ধারিত স্থানে গরু-ছাগল কোরবানি দিচ্ছেন অনেকে। কেউ পরিবারের সদস্যদের নিয়ে মাংস কাটাকাটি করছেন, আবার কেউবা কসাইদের সাহায্য নিচ্ছেন।
 
​সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের দিন অতিরিক্ত চাহিদার কারণে অনেকেই কসাইয়ের শিডিউল পাননি। এছাড়া পশু জবাইয়ের নির্ধারিত স্থানে অতিরিক্ত ভিড় থাকায় বাধ্য হয়ে অনেকে দ্বিতীয় দিনে কোরবানির সিদ্ধান্ত নেন।
 
​এতে প্রথম দিনের তাড়াহুড়ো এড়িয়ে আজ বেশ স্বস্তিতেই কোরবানি ও মাংস প্রস্তুতের কাজ শেষ করতে পারছেন নগরবাসী।
 
​এদিকে কোরবানিকে কেন্দ্র করে রাজধানীর বাইরে থেকে আসা মৌসুমি কসাইদের ব্যস্ততাও চোখে পড়ার মতো। তবে পশুর আকার ও এলাকাভেদে তাদের পারিশ্রমিকে বেশ ভিন্নতা রয়েছে।
 
​খোঁজ নিয়ে জানা গেছে, মাঝারি ও বড় আকৃতির একটি গরু বানাতে কসাইরা ৮ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত মজুরি নিচ্ছেন। অন্যদিকে, একটি ছাগল প্রস্তুত করতে নেওয়া হচ্ছে ৩ থেকে ৫ হাজার টাকা।
 
​পশুর বর্জ্য যেন রাস্তায় পড়ে না থাকে, সেজন্য কোরবানির শুরু থেকেই ঢাকা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদেরও বিভিন্ন এলাকায় বেশ তৎপর থাকতে দেখা গেছে।
 
​ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, ঈদুল আজহার প্রথম দিন ছাড়াও দ্বিতীয় এবং তৃতীয় দিনেও পশু কোরবানি করার সুযোগ রয়েছে। মূলত এ কারণেই প্রতি বছর ঈদের পরের দুই দিনেও রাজধানীতে কোরবানির এমন দৃশ্য চোখে পড়ে।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক