শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, দীর্ঘ যানজটে ভোগান্তি বাবার কোলে থাকা অবস্থাতেই বজ্রপাতে প্রাণ গেল মেয়েরও যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে, হাদি হত্যা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী গ্রেপ্তার

ইরানের আকাশসীমায় মার্কিন ড্রোন ভূপাতিত, জলপথে উত্তেজনা

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৬ ১১:১১:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৬ ১১:১১:৪৭ পূর্বাহ্ন
ইরানের আকাশসীমায় মার্কিন ড্রোন ভূপাতিত, জলপথে উত্তেজনা
ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের আকাশে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। একই সঙ্গে হরমুজ প্রণালিতে অনুমতি ছাড়া প্রবেশের চেষ্টাকালে চারটি জাহাজ লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছুড়েছে ইরানি সশস্ত্র বাহিনী।
 
​বৃহস্পতিবার (২৮ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং ইরানি গণমাধ্যম তাসনিম ও মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
​​​
​সামরিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সাহায্যে ড্রোনটি সফলভাবে শনাক্ত ও ধ্বংস করা হয়েছে।
​এ বিষয়ে জাম কাউন্টির গভর্নর মাসউদ তানগেস্তানি ড্রোন ভূপাতিত করার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর ওই এলাকার সার্বিক পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক রয়েছে।
 
​এর আগে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছিল, বিমান প্রতিরক্ষা বাহিনীর এই অভিযান চলাকালে বুশেহর প্রদেশে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
​তবে ধ্বংস হওয়া মার্কিন ড্রোনটির ধরন কী ছিল, এটি কোথা থেকে পরিচালিত হচ্ছিল বা এর কোনো ধ্বংসাবশেষ উদ্ধার করা গেছে কি না— সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি তেহরান।
 
​অন্যদিকে, হরমুজ প্রণালির কাছেও উত্তেজনার খবর পাওয়া গেছে। সেখানে যথাযথ সমন্বয় ছাড়া চারটি জাহাজ প্রবেশের চেষ্টা করলে ইরানি বাহিনী সতর্কতামূলক গুলি ছোড়ে।
 
​তবে ওই জাহাজগুলো কোন দেশের পতাকাবাহী ছিল বা ঘটনার পর তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা এখনো স্পষ্ট করেনি ইরানের সামরিক বাহিনী।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা