বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ফলপ্রসূ আলোচনা গাঁজাসেবীর কামড়ে ২ যুবক আহত, বিশাল গাঁজা গাছসহ গ্রেপ্তার দেশে পেপ্যাল ও পেওনিয়ার চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক হোয়াটসঅ্যাপের কল ফিচারে আসছে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে যেসব সুবিধা স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের সুযোগ বহালের দাবি জামায়াতের পুলিশের বাধায় হবিগঞ্জের পথে সড়কে বসে পড়লেন এনসিপির নেতারা জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন

মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, নেই ডি মারিয়া

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৬ ১০:০৮:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৬ ১০:০৮:৪০ পূর্বাহ্ন
মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, নেই ডি মারিয়া
টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্যে ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবারও দলের নেতৃত্বভার থাকছে মহাতারকা লিওনেল মেসির কাঁধেই।
 
​যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মাটিতে হতে যাওয়া আসন্ন এই বিশ্বমঞ্চের জন্য কাতার বিশ্বকাপজয়ী দলের ওপরই বেশি ভরসা রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। ২০২২ সালের চ্যাম্পিয়ন দলের ১৭ জন ফুটবলার এবারের স্কোয়াডেও জায়গা ধরে রেখেছেন।
 
​তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি, মিডফিল্ডার রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ এবং ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ।
 
​তবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোয় স্বাভাবিকভাবেই এই দলে নেই কিংবদন্তি উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়ার নাম। ফিটনেস সমস্যার কারণে কাতার আসরের আরেক তারকা মার্কোস আকুনিয়াও এবারের স্কোয়াড থেকে বাদ পড়েছেন।
 
​অন্যদিকে ইনজুরির কারণে গত বিশ্বকাপ মিস করলেও পুনরায় দলে ফিরেছেন মিডফিল্ডার জিওভানি লো সেলসো। ২০১৮ সালের বিশ্বকাপ দলে থাকলেও সেবার মাঠে নামার সুযোগ পাননি তিনি।
 
​ভবিষ্যতের কথা মাথায় রেখে কোচ স্কালোনি বেশ কয়েকজন তরুণ প্রতিভাকেও দলে টেনেছেন। প্রথমবারের মতো বিশ্বমঞ্চে দেখা যাবে ভ্যালেন্তিন বারকো, নিকোলাস পাজ, জুলিয়ানো সিমিওনে, হোসে ম্যানুয়েল লোপেজ এবং থিয়াগো আলমাদাকে।
 
​‘জে’ গ্রুপে থাকা আর্জেন্টিনা আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে। গ্রুপ পর্বে তাদের বাকি দুই প্রতিপক্ষ হলো জর্ডান ও অস্ট্রিয়া।
 
​আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড একনজরে:
 
​গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো।
​রক্ষণভাগ: লিওনার্দো বালের্দি, গনসালো মন্তিয়েল, নিকোলাস তালিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা ও নাহুয়েল মোলিনা।
 
​মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, ভ্যালেন্তিন বারকো, জিওভানি লো সেলসো, এক্সেকিয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ।
 
​আক্রমণভাগ: হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, নিকোলাস গনসালেস, থিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, হোসে ম্যানুয়েল লোপেজ ও লাউতারো মার্তিনেজ।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ফলপ্রসূ আলোচনা

শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ফলপ্রসূ আলোচনা