মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধের রায়ের পর সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ ইউপি নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত নয়, পিছু হটল ইসি জুলাই গণহত্যা: ওবায়দুল কাদের, আরাফাত ও সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ইউপি নির্বাচনের তারিখ নিয়ে সরকার কিছুই জানে না: এলজিআরডি প্রতিমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষার দিনেই ইউপি ভোট, শিক্ষক ও অভিভাবকদের উদ্বেগ প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ-বিভ্রাট, পল্লী বিদ্যুতের জিএমকে স্ট্যান্ড রিলিজ টানা ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় আজ কমলনগরে সড়ক ধসে হাজারো মানুষের দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বর্ডার গার্ড স্কুলে পরিচ্ছন্নতা অভিযান ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপে ৮০ উপজেলা মালয়েশিয়ায় ইএসকেএল প্রাঙ্গণে অভিযান, সেবা নিতে গিয়ে আটক বাংলাদেশিরা টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর ভেনিস থেকে ফিরে বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী বাঁধন আরএফএল গ্রুপে নিয়োগ, পাবেন উৎসব ভাতাসহ নানা সুবিধা দুঃসময়ে রাজপথে থাকা নেতাদের মূল্যায়নের দাবি গুনাইঘর ইউনিয়ন বিএনপির এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, অক্টোবরের শুরুতে যাওয়ার সম্ভাবনা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী শাহে আলম

ঈদের নামাজ শেষে দেশজুড়ে শুরু পশু কোরবানি

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৬ ১১:৪৮:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৬ ১১:৪৮:২৩ পূর্বাহ্ন
ঈদের নামাজ শেষে দেশজুড়ে শুরু পশু কোরবানি
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় রাজধানীসহ সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সকালে ঈদের জামাতে অংশ নেওয়ার মধ্য দিয়ে এই উৎসবের সূচনা হয়। এরপরই মহান আল্লাহর সন্তুষ্টি লাভে পশু কোরবানি শুরু করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
 
​বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকেই ঢাকা ও দেশের বিভিন্ন জেলা-উপজেলায় কোরবানি, মাংস কাটা ও বণ্টনের ব্যস্ততা দেখা যায়। সরেজমিনে ঘুরে এবং সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে ঈদ উদযাপনের এমন চিত্রই পাওয়া গেছে।
 
​পবিত্র এই উৎসব ঘিরে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এক লিখিত বাণীতে তিনি সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান।
 
​রাষ্ট্রপতি উল্লেখ করেন, ঈদুল আজহা কেবল ধর্মীয় উৎসব নয়, বরং এটি আত্মশুদ্ধি এবং মনের পশুত্বকে দূর করার এক সর্বজনীন আহ্বান।
 
​হযরত ইবরাহিম (আ.) ও তাঁর পুত্র হযরত ইসমাইল (আ.)-এর ত্যাগের দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, আল্লাহর প্রতি তাঁদের এই নিঃশর্ত আত্মসমর্পণ মানবজাতির জন্য চিরন্তন আদর্শ হয়ে আছে।
 
​অন্যদিকে, দেশবাসী ও বিশ্ব মুসলিমকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক ভিডিও বার্তায় তিনি জানান, কোরবানি শুধু পশু জবাই করা নয়, এর মূল উদ্দেশ্য হলো লোভ-লালসা ও হিংসা-বিদ্বেষকে পরাভূত করা।
 
​তাকওয়া ও আত্মশুদ্ধির এই বার্তাকে ধারণ করে সবাইকে সত্য ও সুন্দরের পথে হাঁটার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি সামর্থ্যবানদের প্রতি অসচ্ছল মানুষদের সঙ্গে কোরবানির মাংস ভাগ করে নেওয়ার অনুরোধ করেন তিনি।
 
​পরিবেশ সুরক্ষার বিষয়েও সবাইকে সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণ এবং রক্ত ও বর্জ্য দ্রুত পরিষ্কার করে পরিচ্ছন্নতাকর্মীদের সহায়তা করার পাশাপাশি নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত নয়, পিছু হটল ইসি

ইউপি নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত নয়, পিছু হটল ইসি