শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

তাকবির ধ্বনিতে মুখরিত দুবাই, আমিরাতে আনন্দ-উদ্দীপনায় ঈদের জামাত

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৬ ১২:৩২:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৬ ১২:৩২:১১ অপরাহ্ন
তাকবির ধ্বনিতে মুখরিত দুবাই, আমিরাতে আনন্দ-উদ্দীপনায় ঈদের জামাত

সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চরম ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ত্যাগের মহিমায় পশু কোরবানির পাশাপাশি আনন্দমুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
 

বুধবার (২৭ মে) সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে ঈদ উদযাপনের এই চিত্র তুলে ধরা হয়েছে।
 

প্রতিবেদন অনুযায়ী, দেশটির বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে ভোর ৫টা ৪৫ মিনিটে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। এদিন ফজরের নামাজের পর থেকেই পবিত্র ‘আল্লাহু আকবার’ তাকবির ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো দুবাই নগরী।
 

সূর্যোদয়ের আগেই আমিরাতের মসজিদগুলো মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।
 

এর আগে দেশটির ‘জেনারেল অথরিটি অব দ্য ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এন্ডোমেন্ট’ আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রদেশে ঈদের নামাজের সময়সূচি ঘোষণা করেছিল।
 

ঘোষিত ওই সময়সূচি অনুযায়ী, রাজধানী আবুধাবিতে সকাল ৫টা ৫০ মিনিটে এবং শারজাহতে ৫টা ৪৩ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
 

এ ছাড়া আজমানে ৫টা ৩৯ মিনিট, ফুজাইরাহতে ৫টা ৪১ মিনিট, উম্মে আল কুইনে ৫টা ৪৩ মিনিট, রাস আল খাইমাতে ৫টা ৪০ মিনিট এবং আল-আইনে ৫টা ৪৫ মিনিটে ঈদের নামাজ পড়েন মুসল্লিরা।
 

ঈদের নামাজ শেষে দেশ, জাতি এবং সমগ্র বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
 

মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় হজরত ইব্রাহিম (আ.) তার প্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি দেওয়ার যে অবিস্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, মূলত সেই ঐতিহাসিক ঘটনার স্মৃতি ধারণ করেই ঈদুল আজহা উদযাপিত হয়।
 

তারই ধারাবাহিকতায় মুসলিম বিশ্বে স্রষ্টার প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশে পশু কোরবানির এই পবিত্র রেওয়াজ যুগ যুগ ধরে চলে আসছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি

জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি