বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

ফাঁকা সড়কে স্বস্তি, ঈদের ছুটিতে বদলে গেছে রাজধানীর রূপ

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৬ ১২:২৮:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৬ ১২:২৮:১৬ অপরাহ্ন
ফাঁকা সড়কে স্বস্তি, ঈদের ছুটিতে বদলে গেছে রাজধানীর রূপ

পবিত্র ঈদুল আজহার টানা ছুটিতে নাড়ির টানে গ্রামের বাড়ি ফিরে গেছেন বহু মানুষ। এর সঙ্গে টানা বৃষ্টির প্রভাবে চিরচেনা যানজটের শহর ঢাকা এখন অনেকটাই ফাঁকা ও শান্ত রূপ ধারণ করেছে।

বুধবার (২৭ মে) রাজধানীর মিরপুর, বনানী, মহাখালী ও বিজয় সরণিসহ বিভিন্ন এলাকা ঘুরে এমন স্বস্তিদায়ক পরিবেশের চিত্র চোখে পড়ে।

গত ২৫ মে থেকে শুরু হওয়া টানা সাত দিনের সাধারণ ছুটির কারণে রাজধানী ছেড়েছেন কর্মজীবী ও শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক মানুষ। ফলে প্রধান সড়কগুলোতে কিছু গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির চলাচল থাকলেও অলিগলি ও সংযোগ সড়কগুলো প্রায় জনশূন্য।

আজ সকালে থেমে থেমে বৃষ্টিপাত হওয়ায় প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হননি। ফলে অন্যান্য দিনের তুলনায় সড়কে যানবাহনের চাপ ও মানুষের উপস্থিতি ছিল অনেক কম।

রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ডে দেখা যায়, অনেক বাস যাত্রীর অপেক্ষায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছে। গাবতলী-গাজীপুর রুটে চলাচলকারী বসুমতি পরিবহনের বাসের হেলপার সোহেল জানান, অফিস খোলা থাকার সময় বাসে দাঁড়ানোর জায়গাও থাকে না।

তিনি আরও বলেন, এখন যাত্রী অনেক কম থাকায় বাসও কম চলছে, অনেকক্ষণ অপেক্ষা করেও গাড়ি ভরছে না।

মোহাম্মদপুর-আব্দুল্লাহপুর রুটের প্রজাপতি পরিবহনের হেলপার রুবেল বলেন, ঈদের সময় প্রায় প্রতি বছরই ঢাকা ফাঁকা হয়ে যায়। তবে এবার বৃষ্টির কারণে মানুষ আরও কম বের হচ্ছে বলে জানান তিনি।

রাস্তা ফাঁকা থাকায় গাড়ি দ্রুত চলাচল করতে পারছে উল্লেখ করে রুবেল বলেন, আগে যেখানে এক ঘণ্টা লাগত, এখন তার চেয়ে অনেক কম সময়েই গন্তব্যে পৌঁছানো যাচ্ছে।

এদিকে, গাড়ির চাপ না থাকায় মোড়গুলোতে দীর্ঘ যানজট নেই। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সিগন্যালে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদেরও অনেকটা স্বস্তিতে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

উল্লেখ্য, ঈদুল আজহার এই টানা সাত দিনের সাধারণ ছুটি শেষে আগামী ১ জুন (সোমবার) থেকে দেশের সব সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস-আদালত পুনরায় খুলবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক