শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, দীর্ঘ যানজটে ভোগান্তি বাবার কোলে থাকা অবস্থাতেই বজ্রপাতে প্রাণ গেল মেয়েরও যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে, হাদি হত্যা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী গ্রেপ্তার

মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর রহস্যজনক মৃত্যু, যা বলছে পুলিশ

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৬ ১২:১৭:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৬ ১২:১৭:২৭ অপরাহ্ন
মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর রহস্যজনক মৃত্যু, যা বলছে পুলিশ

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে ঠিক কী কারণে একযোগে এতগুলো শিশুর মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
 

বুধবার (২৭ মে) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে এই মর্মান্তিক ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
 

তিনি জানান, আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পৌঁছেছেন। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তিনি নিজেও সেখানে যাচ্ছেন বলে উল্লেখ করেন।
 

ডিসি শেখ জাহিদুল ইসলাম আরও বলেন, ‘শিশুদের মৃত্যুর প্রকৃত কারণ আমরা এখনও জানতে পারিনি। পুলিশ ঘটনাস্থলে থেকে বিষয়টি খতিয়ে দেখছে।’
 

এদিকে পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, মারা যাওয়া নবজাতকদের বয়স মাত্র এক থেকে দুই দিনের মধ্যে। তারা সবাই ওই হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল।
 

অন্যদিকে, আদ-দ্বীন হাসপাতালের পরিচালক (প্রশাসন) তারিকুল ইসলাম মুকুল এ বিষয়ে গণমাধ্যমকে জানান, ঘটনাটি রাতের বেলা ঘটেছে বলে তিনি প্রাথমিকভাবে জানতে পেরেছেন। হাসপাতালে পৌঁছানোর পর তিনি এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারবেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা