শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

কোরবানির হাটে বিবাদ: ভাগনেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মামার

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৬ ১১:৩৩:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৬ ১১:৩৮:৩২ পূর্বাহ্ন
কোরবানির হাটে বিবাদ:  ভাগনেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মামার
ঢাকার সাভারে কোরবানির পশুর হাটে সংঘর্ষের ঘটনায় এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। গরু বাঁধা নিয়ে সৃষ্ট বিবাদে মারধরের শিকার ভাগনেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান তিনি।

মঙ্গলবার (২৬ মে) রাতের দিকে সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম কোরবানির পশুর হাটে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর পরিবারের অভিযোগ, হাট কর্তৃপক্ষের নিয়োগ করা কর্মীদের মারধরেই তার মৃত্যু হয়েছে।

নিহত ওই ব্যবসায়ীর নাম শহীদুল্লাহ কায়সার (৫০)। তিনি ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের মঙ্গলবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্যমতে, শহীদুল্লাহ তার ভাই ও ভাগনেকে নিয়ে হাটে ১৮টি গরু এনেছিলেন। এর মধ্যে ১৪টি বিক্রির পর অবশিষ্ট চারটি গরু নিয়ে নির্দিষ্ট জায়গায় অপেক্ষার সময় বিবাদের সূত্রপাত হয়।

সেখানে অন্য একজন ব্যক্তি গরু বাঁধতে গেলে শহীদুল্লাহ প্রতিবাদ করেন। এ সময় ওই ব্যক্তি এবং হাট কর্তৃপক্ষের কিছু লোক এসে শহীদুল্লাহর ভাগনের ওপর হামলা চালান।

ভাগনেকে রক্ষা করতে এগিয়ে গেলে শহীদুল্লাহ কায়সারও মারধরের শিকার হন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, হামলার সময় তাদের কাছে থাকা গরু বিক্রির প্রায় ৫ লাখ টাকাও ছিনিয়ে নেওয়া হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

নিহত শহীদুল্লাহর ভাগনে ফিরোজ কবির বলেন, "মামার প্রতিবাদ করার পর হাট কর্তৃপক্ষের কিছু লোক এবং আশপাশের আরও কয়েকজন আমাদের ওপর হামলা চালায়। আমার মেজো মামা শহীদুল্লাহকে বাঁচাতে এগিয়ে এলে তার ওপরও হামলা হয়।"

ফিরোজ আরও জানান, "আমার ছোট মামার কাছে ৫ লাখ এবং মেজো মামার কাছে দুটি ছাগল বিক্রির ৪০ হাজার টাকা ছিল। হামলাকারীরা সেই টাকাও নিয়ে যায়।"

নিহতের ভাই মোহাম্মদ মাসুদ রানা অভিযোগ করেন, অভিযুক্তদের মধ্যে কয়েকজন হাট কমিটির লোক ও স্বেচ্ছাসেবক (ভলান্টিয়ার) ছিলেন।

এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) কাজী রেজাউল জানান, কন্ট্রোল রুম থেকে খবর পেয়ে তারা হাসপাতালে যান। আহত ব্যক্তি হাসপাতালে আনার পর মারা গেছেন।

তিনি বলেন, "আইনগত প্রক্রিয়া চলছে। মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হবে।"


তবে ঘটনাস্থল আশুলিয়া থানার আওতাধীন হওয়ায় বিষয়টি আশুলিয়া থানাকে অবহিত করা হবে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি

জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি