বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০৪:০৯:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০৪:০৯:০৩ অপরাহ্ন
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল আজহার নামাজের বিশাল জামাত অনুষ্ঠিত হবে। এতে সংসদ সদস্য, সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা একত্রে ঈদের নামাজ আদায় করবেন।
 

মঙ্গলবার (২৬ মে) জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঈদের জামাতের এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় দক্ষিণ প্লাজায় ঈদের এই জামাত অনুষ্ঠিত হবে। নির্দিষ্ট সময়ে সবাইকে উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে সংসদ সচিবালয়।
 

সুষ্ঠুভাবে নামাজ আদায়ের জন্য মুসল্লিদের বাসা থেকেই ওজু করে এবং পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
 

নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় এবার বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। নির্দেশনায় বলা হয়েছে, মুসল্লিরা শুধু জায়নামাজ, মোবাইল ফোন এবং বৃষ্টি বা রোদের কারণে প্রয়োজনে ছাতা সঙ্গে আনতে পারবেন।
 

সার্বিক নিরাপত্তার স্বার্থে এসব প্রয়োজনীয় জিনিস ছাড়া অন্য কোনো ধরনের ব্যাগ বা বস্তু সঙ্গে না আনার জন্য বিজ্ঞপ্তিতে কঠোরভাবে বারণ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক