মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধের রায়ের পর সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ ইউপি নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত নয়, পিছু হটল ইসি জুলাই গণহত্যা: ওবায়দুল কাদের, আরাফাত ও সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ইউপি নির্বাচনের তারিখ নিয়ে সরকার কিছুই জানে না: এলজিআরডি প্রতিমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষার দিনেই ইউপি ভোট, শিক্ষক ও অভিভাবকদের উদ্বেগ প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ-বিভ্রাট, পল্লী বিদ্যুতের জিএমকে স্ট্যান্ড রিলিজ টানা ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় আজ কমলনগরে সড়ক ধসে হাজারো মানুষের দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বর্ডার গার্ড স্কুলে পরিচ্ছন্নতা অভিযান ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপে ৮০ উপজেলা মালয়েশিয়ায় ইএসকেএল প্রাঙ্গণে অভিযান, সেবা নিতে গিয়ে আটক বাংলাদেশিরা টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর ভেনিস থেকে ফিরে বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী বাঁধন আরএফএল গ্রুপে নিয়োগ, পাবেন উৎসব ভাতাসহ নানা সুবিধা দুঃসময়ে রাজপথে থাকা নেতাদের মূল্যায়নের দাবি গুনাইঘর ইউনিয়ন বিএনপির এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, অক্টোবরের শুরুতে যাওয়ার সম্ভাবনা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী শাহে আলম

মাওয়ায় প্রতি ৩ সেকেন্ডে পার হচ্ছে ১০ গাড়ি, পদ্মা সেতুতে টোল আদায় প্রায় ৫ কোটি

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০২:৩৯:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০২:৩৯:২৫ অপরাহ্ন
মাওয়ায় প্রতি ৩ সেকেন্ডে পার হচ্ছে ১০ গাড়ি,  পদ্মা সেতুতে টোল আদায় প্রায় ৫ কোটি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে পদ্মা সেতুতে। যানবাহনের ব্যাপক চাপের কারণে মাত্র এক দিনেই সেতুটিতে প্রায় পাঁচ কোটি টাকার টোল আদায় হয়েছে।
 

মঙ্গলবার (২৬ মে) পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ গণমাধ্যমকে বিপুল পরিমাণ টোল আদায়ের এই তথ্য নিশ্চিত করেছেন।
 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় স্বপ্নের এই সেতু দিয়ে মোট ৪৪ হাজার ৮টি যানবাহন পারাপার হয়েছে। এসব গাড়ি থেকে সর্বমোট টোল আদায় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা।
 

প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, উল্লিখিত সময়ে শুধু মাওয়া প্রান্ত দিয়েই ২৮ হাজার ৪১৫টি গাড়ি দক্ষিণবঙ্গের উদ্দেশ্যে পার হয়েছে। এখান থেকে টোল হিসেবে কোষাগারে জমা হয়েছে ২ কোটি ৬৪ লাখ ২১ হাজার টাকা।
 

অন্যদিকে, শরীয়তপুরের জাজিরা প্রান্ত হয়ে ঢাকামুখী লেনে ১৫ হাজার ৫৯৩টি যানবাহন সেতু পার হয়েছে। এই প্রান্তে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ১৫ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা।
 

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক ও অতিরিক্ত সচিব আলতাফ হোসেন সেখ জানান, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মাওয়া টোল প্লাজার সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। যাত্রীদের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে নেওয়া হয়েছে ৪৫ দিনের বিশেষ কর্মসূচি।
 

বর্তমানে টোল প্লাজায় প্রতি ৩ সেকেন্ডে ১০টি গাড়ি অনায়াসে টোল দিয়ে সেতু পার হতে পারছে বলে জানান তিনি।
 

দ্রুত পারাপার নিশ্চিত করতে মোটরসাইকেলের জন্য ৩টি আলাদা লেন রাখা হয়েছে। সব মিলিয়ে মোট ১০টি লেনে বর্তমানে বিরতিহীনভাবে টোল আদায় কার্যক্রম পরিচালিত হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত নয়, পিছু হটল ইসি

ইউপি নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত নয়, পিছু হটল ইসি