বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুরাদনগর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ মালেশিয়ায় ৩৬ বাংলাদেশিসহ ১৩০ শ্রমিকের আর্তনাদ বিজয়পুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল ও মদ জব্দ সাজেকের পরিস্থিতি নিয়ে হেডম্যান-কারবারীদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপিপুত্রের ৩ দিনের রিমান্ড মির্জাগঞ্জে গাছের নিচে চাপা পড়ে ছাত্রদল নেতার মৃত্যু যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দুই দিনের কর্মসূচি ঘোষণা মক্কা প্রতিরক্ষা জোটের সঙ্গে বৈঠকে আঞ্চলিক সহযোগিতায় আগ্রহী ইরান জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান ইবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে দেশজুড়ে অস্থিরতা, চাপে ফ্রান্স সরকার ইসরায়েলে নির্বাচন আজ, ক্ষমতায় থাকছেন নেতানিয়াহু নাকি আসছে পরিবর্তন? রাষ্ট্রপতির সঙ্গে জাবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, আলোচনায় উন্নয়ন পরিকল্পনা পিএসসির সদস্য হলেন শেখ হাসিনার ছবি সরিয়ে আলোচনায় আসা জাবি অধ্যাপক নির্বাসন শেষে নিজ দেশ ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, আঘাত হানতে পারে যেসব এলাকায় ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরির সুযোগ দিচ্ছে ঢাকা কর কমিশনারের কার্যালয় পরীমনির জন্মদিনে উড়োজাহাজে এল শিউলি ফুল: কে পাঠালেন এই উপহার? পাঠ্যবইয়ে ‘দাঁড়িপাল্লা’ বিতর্কের পর এবার প্রাথমিক স্তরের বইয়ে ‘নৌকা’র ছবি নিয়ে তোলপাড় সেন্টমার্টিনে দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটক ভ্রমণের সুযোগ, বাড়ছে রাত্রিযাপনের অনুমতি

হাসপাতাল ব্যর্থ, ওয়ার্কশপে পাতিল কেটে শিশুর প্রাণ বাঁচালেন চিকিৎসক

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০২:৩২:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০২:৩২:০৭ অপরাহ্ন
হাসপাতাল ব্যর্থ, ওয়ার্কশপে পাতিল কেটে শিশুর প্রাণ বাঁচালেন চিকিৎসক

খেলার ছলে দুই বছর বয়সী এক শিশুর মাথায় পাতিল আটকে যাওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পরে হাসপাতাল ঘুরে একটি স্টিলের ওয়ার্কশপে নিয়ে পাতিল কেটে শিশুটির মাথা মুক্ত করা হয়।
 

রোববার (২৪ মে) দুপুরে নরসিংদী শহরের ব্রাহ্মন্দী এলাকায় অন্তিম নামের ওই শিশুর সঙ্গে এ ঘটনা ঘটে। নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ফরিদা গুলসানারা কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
 

জানা গেছে, ঘটনার পরপরই পরিবারের সদস্যরা অনেক চেষ্টা করেও শিশুটির মাথা থেকে পাতিলটি খুলতে পারেননি। তবে এ নিয়ে শিশুটির পরিবারের কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।
 

বাড়িতে খুলতে ব্যর্থ হয়ে দ্রুত শিশুটিকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসকরাও নানাভাবে চেষ্টা চালিয়ে পাতিলটি খুলতে ব্যর্থ হন।
 

অবশেষে সদর হাসপাতালের আরএমও ডা. ফরিদা গুলসানারার তত্ত্বাবধানে শিশুটিকে পাশের একটি স্টিলের আলমারি তৈরির ওয়ার্কশপে নেওয়া হয়। সেখানে অত্যন্ত সতর্কতার সঙ্গে স্টিল কাটার কাঁচি দিয়ে পাতিলটি কেটে শিশুটির মাথা বের করে আনা হয়।
 

ডা. ফরিদা গুলসানারা কবীর জানান, অল্পের জন্য শিশুটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। পাতিলের ভেতর আরও কিছুক্ষণ আটকে থাকলে শ্বাসকষ্টজনিত কারণে তার প্রাণহানিরও আশঙ্কা ছিল।
 

তিনি আরও জানান, শিশুটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
 

এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের শিশুদের প্রতি সার্বক্ষণিক নজরদারি বাড়ানো এবং আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মালেশিয়ায় ৩৬ বাংলাদেশিসহ ১৩০ শ্রমিকের আর্তনাদ

মালেশিয়ায় ৩৬ বাংলাদেশিসহ ১৩০ শ্রমিকের আর্তনাদ