বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: দুপুরে আদালতে যাচ্ছে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০২:৪৬:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০২:৪৬:২১ অপরাহ্ন
রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: দুপুরে আদালতে যাচ্ছে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিচ্ছে পুলিশ। সব ধরনের ফরেনসিক প্রতিবেদন পাওয়ার পর আলোচিত এই মামলার চার্জশিট প্রস্তুত করা হয়েছে।  

আজ রোববার (২৪ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের মাধ্যমে এই অভিযোগপত্র আদালতে পেশ করা হতে পারে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।  

পল্লবী থানার উপ-পরিদর্শক এবং মামলার তদন্ত কর্মকর্তা অহিদুজ্জামান ভূঁইয়া নিপুণ জানান, ডিএনএ পরীক্ষা, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট পাওয়ার পর চূড়ান্ত অভিযোগপত্র তৈরি করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের যাচাই-বাছাই শেষে আজই এটি আদালতে দাখিলের প্রক্রিয়া চলছে।  

এর আগে, গত শনিবার সিআইডি থেকে নিহত শিশুর ডিএনএ ও ভিসেরা প্রতিবেদনসহ সব ফরেনসিক রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।  

সম্প্রতি ভুক্তভোগী পরিবারের সঙ্গে দেখা করে সরকারের নীতিনির্ধারকেরা দ্রুততম সময়ের মধ্যে চার্জশিট দাখিল এবং দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করার আশ্বাস দিয়েছিলেন।  

উল্লেখ্য, গত ১৯ মে মিরপুর-১১ নম্বর এলাকার নিজ বাসা থেকে নিখোঁজ হওয়ার পর একই ভবনের একটি কক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় শিশু রামিসার মরদেহ।  

এই নৃশংস ঘটনার পরদিন নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার হওয়া প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানা আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। মামলার অপর আসামি তার স্ত্রী স্বপ্না আক্তারও বর্তমানে কারাগারে রয়েছেন।  

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক