বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

লালমনিরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে উত্তেজনা, পতাকা বৈঠকে কড়া বার্তা বিজিবির

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০২:১১:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০২:১১:৩১ অপরাহ্ন
লালমনিরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে উত্তেজনা, পতাকা বৈঠকে কড়া বার্তা বিজিবির
লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে ব্যাটালিয়ন commander পর্যায়ে জরুরি পতাকা বৈঠক করেছে বিজিবি ও বিএসএফ।

শনিবার (২৩ মে) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভারতের অভ্যন্তরে তিনবিঘা করিডোর সংলগ্ন বিএসএফের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট বিজিবি সূত্র নিশ্চিত করেছে। 

বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষে নেতৃত্ব দেন রংপুর-৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান। 

অন্যদিকে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পক্ষে অংশ নেন ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট ভিনোদ রেঢু এবং ৩০ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এস নারায়ণ মিশরা।

আলোচনায় বিএসএফ দাবি করে, জিরো লাইনের ৫০ গজের ভেতরে জমি অধিগ্রহণের অংশ হিসেবে তারা শুধু তিন ফুট উচ্চতার কিছু বাঁশের খুঁটি স্থাপন করেছিল।

এ সময় বিজিবি সদস্যদের সতর্কতামূলক প্রতিরোধমূলক অবস্থান নেওয়ার বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত বলে আখ্যা দেয় ভারতীয় বাহিনী।

এর জবাবে বিজিবির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, ১৯৭৪ সালের ঐতিহাসিক ইন্দিরা-মুজিব চুক্তি অনুযায়ী সীমান্ত রেখার ১৫০ গজের ভেতর কোনো অবকাঠামো তৈরি করা যাবে না। 

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতের এমন কর্মকাণ্ডের কারণেই দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি কঠোর অবস্থান নিতে বাধ্য হয়েছে বলেও জানানো হয়।

বৈঠকে বাংলাদেশিরা ভারতীয় জমির ফসল নষ্ট করছে বলে বিএসএফ অভিযোগ তুললে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার নিশ্চয়তা দেয় বিজিবি।

তবে উদ্ভূত পরিস্থিতি শান্ত করতে সীমান্ত এলাকার যেকোনো কর্মকাণ্ডের আগে দ্বিপাক্ষিক আলোচনা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের বিষয়ে একমত পোষণ করেছে দুই পক্ষই।

এর আগে গত শুক্রবার দহগ্রাম সীমান্তের জিরো লাইনের মাত্র ১০-২০ গজের মধ্যে বিএসএফ ও ভারতীয় শ্রমিকরা খুঁটি পোঁতার কাজ শুরু করলে বিজিবির বাঁধায় দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছিল।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক