শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআই এজেন্টের ঝুঁকি ঠেকাতে মাইক্রোসফটের নতুন নিরাপত্তাব্যবস্থা ‘গার্ডিয়ান এজেন্টস’ সৌদিতে সেনা মোতায়েনের অনুমতি চেয়ে তুর্কি পার্লামেন্টে প্রস্তাব আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার পূজা শেষ হতেই দেশে কমল স্বর্ণের দাম 'ভয়াবহ চক্রান্ত থেকে বেঁচে গেছি', পদত্যাগের পর ইশরাক হোসেনের স্ট্যাটাস নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন কড়া নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান মুম্বাইয়ের পূজামণ্ডপে খাঁটি বাঙালি সাজে চমকে দিলেন আলিয়া যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার মক্কায় বাংলাদেশিদের মৃত্যুদণ্ড নিয়ে ছড়ানো ভিডিওর সত্যতা নাকচ করল সৌদি সংবাদমাধ্যম বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ফ্রান্সে বিক্ষোভ দমনে মাঠে নামছে সেনাবাহিনী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব খিলক্ষেতে অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, নারীসহ আটক ৮৪ চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী দেশজুড়ে কিশোর গ্যাংয়ের লাগাম টানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে রায়ের কপি চাইল ঢাকা নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ ইয়েমেনে সামরিক প্রশিক্ষণশিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ সেনা

আগামী এক বছর ‘নজরুল বর্ষ’, ত্রিশালে বড় ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০১:৩৮:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০১:৩৮:১৫ অপরাহ্ন
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’, ত্রিশালে বড় ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও বিপ্লবী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ময়মনসিংহের ত্রিশালে কবির জন্মজয়ন্তীর এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।

শনিবার (২৩ মে) সন্ধ্যায় ত্রিশালে আয়োজিত কবির ১২৭তম জন্মবার্ষিকীর বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন, যা পরবর্তীতে সরকারি তথ্য বিবরণী ও গণমাধ্যমে প্রকাশ করা হয়।

ঘোষণা অনুযায়ী, আগামী ২০২৬ সালের ২৫ মে থেকে শুরু হয়ে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত বছরজুড়ে এই ‘নজরুল বর্ষ’ পালন করা হবে। 

প্রধানমন্ত্রী জানান, জাতীয় কবির জীবন, সংগ্রাম, সৃষ্টিশীল সাহিত্য ও কালজয়ী সংগীতকে তরুণ সমাজের কাছে নতুন করে তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

এ উপলক্ষে দেশের প্রতিটি জেলায় বছরব্যাপী বিভিন্ন ধরনের নজরুলবিষয়ক উৎসব ও সেমিনারের আয়োজন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় ও দ্রোহের কবি। তরুণেরা যাতে তাঁর আদর্শকে মনেপ্রাণে ধারণ করতে পারে, সেজন্য রাষ্ট্র উদ্যোগী ভূমিকা রাখবে।

এর আগে, ওই দিন বিকেলেই প্রধানমন্ত্রী ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের কানহর এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী ‘ধরার খাল’ পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সেখানে আয়োজিত একটি জনসভাতেও প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এআই এজেন্টের ঝুঁকি ঠেকাতে মাইক্রোসফটের নতুন নিরাপত্তাব্যবস্থা ‘গার্ডিয়ান এজেন্টস’

এআই এজেন্টের ঝুঁকি ঠেকাতে মাইক্রোসফটের নতুন নিরাপত্তাব্যবস্থা ‘গার্ডিয়ান এজেন্টস’