বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

চীনের কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৮২

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ১২:২৮:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ১২:২৮:৪৪ অপরাহ্ন
চীনের কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৮২

উত্তর চীনের শানসি প্রদেশে একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় অন্তত ৮২ জন শ্রমিকের প্রাণহানি ঘটেছে। এই দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে এখনও নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন শ্রমিক।
 

শনিবার (২৩ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে এই প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে। এর আগে শুক্রবার (২২ মে) সন্ধ্যায় টংঝৌ গ্রুপের লিউশেনিউ নামের ওই কয়লাখনিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
 

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের সময় ওই খনিটির ভেতরে অন্তত ২৪৭ জন শ্রমিক কর্মরত ছিলেন। এদের মধ্যে ৮২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও এখনও ৯ জনের কোনো খোঁজ মেলেনি।
 

খনিটিতে আটকে পড়া শ্রমিকদের জীবিত উদ্ধারে সেখানে পুরোদমে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট উদ্ধারকর্মীরা।
 

ভয়াবহ এই প্রাণহানির ঘটনার পরপরই নিখোঁজদের উদ্ধার ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
 

একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে এর পেছনে দায়ীদের দ্রুত জবাবদিহির আওতায় আনতে দেশের সরকারকেও কড়া নির্দেশ দিয়েছেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক