শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআই এজেন্টের ঝুঁকি ঠেকাতে মাইক্রোসফটের নতুন নিরাপত্তাব্যবস্থা ‘গার্ডিয়ান এজেন্টস’ সৌদিতে সেনা মোতায়েনের অনুমতি চেয়ে তুর্কি পার্লামেন্টে প্রস্তাব আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার পূজা শেষ হতেই দেশে কমল স্বর্ণের দাম 'ভয়াবহ চক্রান্ত থেকে বেঁচে গেছি', পদত্যাগের পর ইশরাক হোসেনের স্ট্যাটাস নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন কড়া নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান মুম্বাইয়ের পূজামণ্ডপে খাঁটি বাঙালি সাজে চমকে দিলেন আলিয়া যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার মক্কায় বাংলাদেশিদের মৃত্যুদণ্ড নিয়ে ছড়ানো ভিডিওর সত্যতা নাকচ করল সৌদি সংবাদমাধ্যম বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ফ্রান্সে বিক্ষোভ দমনে মাঠে নামছে সেনাবাহিনী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব খিলক্ষেতে অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, নারীসহ আটক ৮৪ চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী দেশজুড়ে কিশোর গ্যাংয়ের লাগাম টানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে রায়ের কপি চাইল ঢাকা নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ ইয়েমেনে সামরিক প্রশিক্ষণশিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ সেনা

যমুনা সেতুতে যানবাহনের ঢল, ২৪ ঘণ্টায় সোয়া ৩ কোটি টাকার টোল আদায়

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ১১:২৭:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ১১:২৭:৫৮ পূর্বাহ্ন
যমুনা সেতুতে যানবাহনের ঢল, ২৪ ঘণ্টায় সোয়া ৩ কোটি টাকার টোল আদায়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে ঘরে ফেরা মানুষের চাপে সিরাজগঞ্জের মহাসড়কগুলোতে যানবাহনের সংখ্যা দিগুণ বেড়েছে। এর ফলে যমুনা সেতুতে টোল আদায়ের পরিমাণ এক দিনেই সোয়া তিন কোটি টাকা ছাড়িয়েছে।
 

শনিবার (২৩ মে) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার (২২ মে) দিবাগত রাত ১২টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় এই বিপুল পরিমাণ টোল আদায় করা হয়।
 

কর্তৃপক্ষ জানায়, উল্লিখিত সময়ে সেতুটি দিয়ে মোট ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন পারাপার হয়েছে। এসব গাড়ির বিপরীতে সর্বমোট টোল আদায় হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা।
 

হিসাব অনুযায়ী, যমুনা সেতুর পূর্ব টোল প্লাজা (উত্তরবঙ্গগামী লেন) দিয়ে ১৮ হাজার ৮৫৯টি গাড়ি পার হয়েছে। সেখান থেকে টোল এসেছে ১ কোটি ৭০ লাখ ২১ হাজার ৪৫০ টাকা।
 

অন্যদিকে, পশ্চিম টোল প্লাজা (ঢাকামুখী লেন) দিয়ে ১৬ হাজার ১০৭টি যানবাহনের বিপরীতে ১ কোটি ৫৪ লাখ ১১ হাজার ৯৫০ টাকা টোল আদায় করা হয়েছে। বিপুল সংখ্যক গাড়ি পার হলেও মহাসড়কের কোথাও যানজটের খবর পাওয়া যায়নি।
 

যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, শুক্রবার বিকেল থেকে মহাসড়কে গাড়ির চাপ বাড়তে শুরু করেছে। দ্রুত গাড়ি পারাপারের লক্ষ্যে শনিবার থেকে অতিরিক্ত ৪টিসহ মোট ১৮টি বুথে টোল আদায় করা হবে।
 

এর আগে সেতুতে নিয়মিত ১৪টি বুথের মাধ্যমে টোল নেওয়া হচ্ছিল বলেও নিশ্চিত করেন তিনি।
 

ঈদে ঘরে ফেরা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে ৬ শতাধিক পুলিশ সদস্য নিরলসভাবে কাজ করছেন বলে জানিয়েছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সান্তু।
 

সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকায় এবারের ঈদযাত্রা সম্পূর্ণ যানজটমুক্ত ও স্বস্তিদায়ক হবে বলেও আশা প্রকাশ করেন এই পুলিশ কর্মকর্তা।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এআই এজেন্টের ঝুঁকি ঠেকাতে মাইক্রোসফটের নতুন নিরাপত্তাব্যবস্থা ‘গার্ডিয়ান এজেন্টস’

এআই এজেন্টের ঝুঁকি ঠেকাতে মাইক্রোসফটের নতুন নিরাপত্তাব্যবস্থা ‘গার্ডিয়ান এজেন্টস’