শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, দীর্ঘ যানজটে ভোগান্তি বাবার কোলে থাকা অবস্থাতেই বজ্রপাতে প্রাণ গেল মেয়েরও যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে, হাদি হত্যা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী গ্রেপ্তার

গ্রামেই মিলবে অ্যান্টিভেনম, সাপে কাটা রোগীর মৃত্যু ঠেকাতে সরকারের নতুন পদক্ষেপ

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ১১:০৪:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ১১:০৪:২৪ পূর্বাহ্ন
গ্রামেই মিলবে অ্যান্টিভেনম, সাপে কাটা রোগীর মৃত্যু ঠেকাতে সরকারের নতুন পদক্ষেপ

সাপে কাটা রোগীদের মৃত্যুঝুঁকি কমাতে গ্রামাঞ্চলের উপজেলা পর্যায়ের হাসপাতালেই বিষের প্রতিষেধক ‘অ্যান্টিভেনম’ সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। বর্ষা মৌসুমকে সামনে রেখে জরুরি ভিত্তিতে দেশের প্রতিটি জেলায় এই জীবনরক্ষাকারী ওষুধ বরাদ্দ দেওয়া হচ্ছে।
 

বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে দেশের সব সিভিল সার্জনকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানোর মাধ্যমে বিষয়টি জানানো হয়। চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন তৌহিদুল আনোয়ার সংবাদমাধ্যমকে চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন।
 

চিঠিতে বলা হয়েছে, আসন্ন বর্ষা মৌসুমে দেশে সাপে কাটা রোগীর সংখ্যা বাড়তে পারে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি জেলার জন্য ৩০ ভায়েল করে অ্যান্টিভেনম বরাদ্দ দেওয়া হয়েছে।
 

জেলা সিভিল সার্জনরা নিজ নিজ আওতাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর চাহিদা ও প্রয়োজন বিবেচনা করে আনুপাতিক হারে এই ওষুধগুলো সরবরাহ করবেন।
 

এ ছাড়া আগামী দুই কর্মদিবসের মধ্যে প্রতিনিধি পাঠিয়ে রাজধানীর তেজগাঁওস্থ কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) থেকে অ্যান্টিভেনম সংগ্রহ করতে সিভিল সার্জনদের নির্দেশ দেওয়া হয়েছে।
 

ওষুধের গুণগত মান যেন নষ্ট না হয়, সে জন্য সম্পূর্ণ ‘কোল্ড চেইন’ বা শীতলীকরণ প্রক্রিয়া মেনে এগুলো পরিবহনের ওপর চিঠিতে বিশেষ জোর দেওয়া হয়েছে।
 

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল ঢাকা পোস্টে ‘সাপে কাটে গ্রামে, অ্যান্টিভেনম থাকে শহরে; মৃত্যু হয় পথেই’ শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই বিষয়টি সরকারের নজরে আসে এবং দ্রুত সংকট নিরসনে সরাসরি মাঠপর্যায়ে প্রতিষেধক পৌঁছানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা