বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

রয়টার্স থেকে নিউইয়র্ক পোস্ট: বিদেশি মিডিয়ায় নারায়ণগঞ্জের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ১০:৩৩:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ১০:৩৩:৩৬ পূর্বাহ্ন
রয়টার্স থেকে নিউইয়র্ক পোস্ট: বিদেশি মিডিয়ায় নারায়ণগঞ্জের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

পবিত্র কোরবানির ঈদ সামনে রেখে নারায়ণগঞ্জে ক্রেতা আকর্ষণের দৌড়ে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের একটি বিরল গোলাপি রঙের মহিষ। মার্কিন প্রেসিডেন্টের মতো সোনালি চুলের কারণে ৭০০ কেজি ওজনের এই পশুটি এখন আন্তর্জাতিক গণমাধ্যমেরও শিরোনামে পরিণত হয়েছে।
 

শুক্রবার (২২ মে) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স আলোচিত এই মহিষটিকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করার পর বিষয়টি নতুন করে সামনে আসে।
 

রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের মানুষ সাধারণত কালো রঙের মহিষ দেখতেই বেশি অভ্যস্ত। তবে অ্যালবিনো জাতের এই মহিষটির গায়ের রং ক্রিমের মতো হালকা গোলাপি।
 

সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এর কপালে থাকা একগুচ্ছ সোনালি চুল। এই হেয়ারস্টাইলটি অবিকল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিগনেচার স্টাইলের কথা মনে করিয়ে দেয়।
 

চেহারার এই অদ্ভুত মিলের কারণেই আদর করে মহিষটির এমন নাম রাখা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বর্তমানে এই 'সেলিব্রেটি' মহিষটির সঙ্গে সেলফি তুলতে ও ভিডিও করতে খামারে ভিড় জমাচ্ছেন অসংখ্য দর্শনার্থী।
 

শুধু রয়টার্স নয়, এর আগে নিউইয়র্ক পোস্ট, দ্য ইন্ডিপেনডেন্ট, দ্য টেলিগ্রাফ, ফ্রান্স২৪ ও হিন্দুস্তান টাইমসের মতো আন্তর্জাতিক গণমাধ্যমও মহিষটি নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে।
 

নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অবস্থিত ‘রাবেয়া অ্যাগ্রো ফার্ম’-এর মালিক জিয়াউদ্দিন জানান, তাঁর ছোট ভাই শখ করে মহিষটির চুলের সঙ্গে ট্রাম্পের মিল পেয়ে এই নাম দিয়েছিল। মজার ছলে রাখা সেই নাম যে বিশ্বজুড়ে এমন আলোড়ন তুলবে, তা তারা কখনোই ভাবেননি।
 

উল্লেখ্য, বাংলাদেশে কোরবানির পশুর নাম আলোচিত ব্যক্তিদের নামে রাখাটা সাম্প্রতিক সময়ে ট্রেন্ডে পরিণত হয়েছে। মূলত ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতেই খামারিরা এমন অভিনব কৌশল বেছে নিচ্ছেন। তবে এবারের ঈদে সবকিছু ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নারায়ণগঞ্জের এই গোলাপি মহিষটি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক