বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

মাত্র ৫০০ টাকায় ঢাকায় যাবে গরু, ক্যাটল ট্রেনের সব ওয়াগন বুকিং শেষ

  • আপলোড সময় : ২১-০৫-২০২৬ ১১:৪৪:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৬ ১১:৪৪:০৭ পূর্বাহ্ন
মাত্র ৫০০ টাকায় ঢাকায় যাবে গরু, ক্যাটল ট্রেনের সব ওয়াগন বুকিং শেষ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যানজট ও চাঁদাবাজির ভোগান্তি এড়াতে জামালপুরের ইসলামপুর থেকে ঢাকায় পশু পরিবহনের জন্য চালু হয়েছে বিশেষ ‘ক্যাটল ট্রেন’। কম খরচে নিরাপদ যাত্রার কারণে এবার গরু ব্যবসায়ীদের মূল ভরসা হয়ে উঠেছে এই ট্রেন সার্ভিস।
 

বৃহস্পতিবার (২১ মে) সকালে ইসলামপুর রেলওয়ে স্টেশনের মাস্টার শাহীন মিয়া গণমাধ্যম ‘এশিয়া পোস্ট’কে ক্যাটল ট্রেনের এই বিশেষ সার্ভিসের বিষয়টি নিশ্চিত করেছেন।
 

স্টেশন মাস্টার জানান, শুক্রবার (২২ মে) দুপুর সাড়ে ৩টায় প্রথম ক্যাটল ট্রেনটি ইসলামপুর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে। ট্রেনটি মাঝপথে কোথাও না থেমে সরাসরি ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে গিয়ে পৌঁছাবে।
 

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা যায়, এবার গরু পরিবহনের জন্য মোট তিনটি ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে। যার প্রতিটি ট্রেনে থাকবে ২৫টি করে ওয়াগন।
 

প্রতিটি ওয়াগনে ১৬টি করে গরু নেওয়া যাবে। সে হিসাবে একটি ট্রেনে প্রায় ৪০০টি এবং তিনটি ট্রেনে মোট এক হাজার ২০০টির মতো পশু ঢাকায় পরিবহন করা সম্ভব হবে।
 

খোঁজ নিয়ে জানা গেছে, ইতোমধ্যে তিনটি ট্রেনের ৭৫টি ওয়াগনের সব কটিই ইসলামপুর থেকে বুকিং হয়ে গেছে। প্রতি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে আট হাজার টাকা। ফলে একটি গরু ঢাকায় নিতে ব্যবসায়ীদের খরচ পড়বে মাত্র ৫০০ টাকা।
 

ইসলামপুরের গরু ব্যবসায়ী মতিউর রহমান মতি বলেন, আগে ট্রাকে করে ঢাকায় গরু নিতে গেলে পথে পথে চাঁদা দিতে হতো। এর সঙ্গে যানজট ও নানা হয়রানি তো ছিলই।
 

তিনি আরও বলেন, ট্রেনে কোনো চাঁদাবাজির ঝামেলা নেই। তাই অত্যন্ত কম খরচে এবং নিরাপদে গরু ঢাকায় নেওয়া যাচ্ছে।
 

এ প্রসঙ্গে স্টেশন মাস্টার শাহীন মিয়া জানান, ক্যাটল ট্রেন চালুর পর থেকে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক সাড়া মিলেছে। চাহিদা অনেক বাড়লেও নানা সীমাবদ্ধতার কারণে এর চেয়ে বেশি ট্রেনের ব্যবস্থা করা আপাতত সম্ভব হয়নি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক