শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, দীর্ঘ যানজটে ভোগান্তি বাবার কোলে থাকা অবস্থাতেই বজ্রপাতে প্রাণ গেল মেয়েরও যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে, হাদি হত্যা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী গ্রেপ্তার

পুঁজিবাজারে আস্থা ফেরাতে বাজেটে বিশেষ উদ্যোগের দাবি

  • আপলোড সময় : ২১-০৫-২০২৬ ১০:৫৩:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৬ ১০:৫৩:৩১ পূর্বাহ্ন
পুঁজিবাজারে আস্থা ফেরাতে বাজেটে বিশেষ উদ্যোগের দাবি আসন্ন বাজেটে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বিশেষ নীতি সুবিধা ও কর কমানোর দাবি জানিয়েছে ডিবিএ। তবে অর্থনীতিবিদরা কর ছাড়ের চেয়ে সুশাসন নিশ্চিতে জোর দিয়েছেন।

দেশের পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে আসন্ন জাতীয় বাজেটে বিশেষ নীতি সহায়তার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে অর্থনীতিবিদরা বলছেন, শুধু কর সুবিধা দিয়ে নয়, বরং বাজারের চলমান সংকট কাটাতে সবার আগে সুশাসন নিশ্চিত করা জরুরি।
 

বৃহস্পতিবার (২১ মে) পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন ও অর্থনীতিবিদদের সঙ্গে কথা বলে বাজেট ঘিরে তাদের এমন প্রত্যাশা ও অভিমতের কথা জানা গেছে।
 

অর্থনীতির টেকসই উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার শেয়ারবাজারকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। তবে দীর্ঘমেয়াদি মূলধনের জোগান দেওয়া অর্থনীতির গুরুত্বপূর্ণ এই খাতটি এখনো অস্থিরতা ও আস্থার সংকটে ভুগছে।
 

এই সংকট কাটাতে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) আসন্ন বাজেটে বেশ কিছু দাবি তুলে ধরেছে। এর মধ্যে দ্বৈত কর ব্যবস্থা পরিহার, ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীদের লভ্যাংশের উৎসে করকে চূড়ান্ত দায় হিসেবে গণ্য করা এবং তালিকাভুক্ত কোম্পানির করপোরেট কর কমানো অন্যতম।
 

ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম মনে করেন, তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির মধ্যে করের ব্যবধান বাড়ানো প্রয়োজন। এতে কর সুবিধার আশায় নতুন নতুন প্রতিষ্ঠান শেয়ারবাজারে আসতে উৎসাহিত হবে।
 

বিনিয়োগকারীদের হতাশার কথা তুলে ধরে সাযিদ রহমান নামে এক সাধারণ বিনিয়োগকারী জানান, পুঁজিবাজারের মূল ভিত্তিই হলো আস্থা। কেবল সমস্যার কথা না বলে দ্রুত কার্যকর সমাধান বের করতে হবে।
 

অন্যদিকে, আগামী বাজেটে পুঁজিবাজারে ইতিবাচক পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, আর্থিক খাতকে শক্তিশালী করতে কাজ করছে সরকার। এমনকি বিদেশি বিনিয়োগকারীরাও এখন বাংলাদেশের বাজারে আসতে আগ্রহ দেখাচ্ছেন।
 

তবে শুধু আর্থিক বা কর ছাড়ের চেয়ে বাজারে সুশাসন প্রতিষ্ঠায় বেশি জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। সিপিডির জ্যেষ্ঠ গবেষক তৌফিকুল ইসলাম খানের মতে, সুশাসনের অভাবেই বাজারে আস্থার ঘাটতি তৈরি হয়েছে। এই মূল সমস্যার সমাধান না করে কেবল নানা সুবিধা দিলে কাঙ্ক্ষিত ফল আসবে না।
 

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম মাসরুর রিয়াজ বলেন, দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য পুঁজিবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজেটে প্রয়োজনীয় আর্থিক প্রণোদনার পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতেও এখন থেকেই বরাদ্দ রাখা দরকার।
 

এছাড়া বহুজাতিক কোম্পানি এবং লাভজনক সরকারি প্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে আসন্ন বাজেটে সুস্পষ্ট দিকনির্দেশনা থাকা উচিত বলেও মনে করেন বাজার বিশ্লেষকরা।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা