শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, দীর্ঘ যানজটে ভোগান্তি বাবার কোলে থাকা অবস্থাতেই বজ্রপাতে প্রাণ গেল মেয়েরও যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে, হাদি হত্যা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী গ্রেপ্তার

হাজীগঞ্জে শ্রমিকদের ওপর হামলার জেরে কুমিল্লা-চাঁদপুর সড়কে বাস চলাচল বন্ধ

  • আপলোড সময় : ২১-০৫-২০২৬ ১০:৩৫:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৬ ১০:৩৫:৪১ পূর্বাহ্ন
হাজীগঞ্জে শ্রমিকদের ওপর হামলার জেরে কুমিল্লা-চাঁদপুর সড়কে বাস চলাচল বন্ধ

চাঁদপুরের হাজীগঞ্জে অতর্কিত হামলা চালিয়ে বেশ কয়েকটি যাত্রীবাহী বাস ভাঙচুর ও পরিবহন শ্রমিকদের মারধরের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে এবং নিজেদের নিরাপত্তার দাবিতে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
 

বুধবার (২০ মে) রাতে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজার এলাকায় স্কুল মাঠে রাখা বাসগুলোতে এই হামলার ঘটনা ঘটে। এর জেরে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ধর্মঘটের ডাক দেন বোগদাদ ও আইদি পরিবহনের শ্রমিকরা।
 

পরিবহন শ্রমিকদের অভিযোগ, রাতের অন্ধকারে একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। এ সময় অন্তত ১৫টি বাস ব্যাপক ভাঙচুর করা হয় এবং মারধরে প্রায় ২০ জন শ্রমিক আহত হন।
 

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, হামলায় আহত ১২ জন শ্রমিক সেখানে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

চিকিৎসাধীন শ্রমিকরা জানান, স্কুল মাঠে বাসের ভেতর বিশ্রামে থাকা অবস্থায় তাদের ওপর ওই হামলা হয়। এ সময় এলোপাতাড়ি মারধরের পাশাপাশি একের পর এক বাসের কাচ ভাঙচুর করে দুর্বৃত্তরা।
 

বোগদাদ পরিবহনের সুপারভাইজার ইউসুফ ও ওমর ফারুক জানান, এমন আকস্মিক হামলায় সাধারণ শ্রমিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা।
 

শ্রমিকরা হুঁশিয়ারি দিয়েছেন, ঘটনার সুষ্ঠু বিচার ও সড়কে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই রুটে বোগদাদ ও আইদি পরিবহনের কোনো বাস চলবে না।
 

এদিকে, বলাখাল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বেপারী জানান, অন্ধকারে খুব দ্রুত ঘটনাটি ঘটায় হামলাকারীদের পরিচয় কেউ নিশ্চিত করতে পারেনি। এমন ঘটনায় স্থানীয়রাও হতবাক হয়েছেন।
 

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের ধরতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা