বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

বিয়েতে রাজি না হওয়ায় গায়িকাকে খুন করল প্রেমিক

  • আপলোড সময় : ২০-০৫-২০২৬ ১০:৪২:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৬ ১০:৪২:১২ পূর্বাহ্ন
বিয়েতে রাজি না হওয়ায় গায়িকাকে খুন করল প্রেমিক

রতের পাঞ্জাব রাজ্যের লুধিয়ানায় একটি খাল থেকে ইন্দর কৌর নামের এক জনপ্রিয় গায়িকার মরদেহ উদ্ধার করা হয়েছে। বিয়েতে রাজি না হওয়ায় তাকে অপহরণের পর নৃশংসভাবে খুন করেছে কানাডাপ্রবাসী প্রেমিক।
 

বুধবার (২০ মে) ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন থেকে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য জানা যায়।
 

নিহত ইন্দর কৌর যশিন্দর কৌর নামেও পরিচিত ছিলেন। তিনি আঞ্চলিক গান গাওয়ার পাশাপাশি একজন নামিদামি মেকআপ আর্টিস্ট হিসেবেও কাজ করতেন।
 

গায়িকার পরিবারের দাবি, তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সুখবিন্দর সিং ওরফে সুখা নামের এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
 

তবে কিছুদিন পর ইন্দর জানতে পারেন সুখবিন্দর বিবাহিত এবং তাঁর একটি সন্তানও রয়েছে। প্রেমিকের এমন প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি ওই সম্পর্ক থেকে নিজেকে গুটিয়ে নেন।
 

নিহত গায়িকার ভাই জোতিন্দর পুলিশের কাছে দায়ের করা অভিযোগে জানান, সম্পর্ক ছিন্ন করার পরও সুখবিন্দর ইন্দরকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। এতে রাজি না হওয়ায় বন্ধুদের নিয়ে সে ইন্দরকে বন্দুক ঠেকিয়ে অপহরণ করে। পরে খুন করে লাশ খালে ফেলে দেয়।
 

জানা যায়, গত ১৩ মে রাতে কেনাকাটা করার জন্য নিজের গাড়ি নিয়ে বের হয়েছিলেন ইন্দর কৌর। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের ছয় দিন পর তার লাশ উদ্ধার হয়।
 

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এই খুনের পরিকল্পনা করেই কানাডা থেকে ভারতে এসেছিলেন সুখবিন্দর। তবে সরাসরি না এসে তিনি প্রথমে নেপালে আসেন এবং সীমান্ত পেরিয়ে পাঞ্জাবে ঢোকেন।
 

হত্যাকাণ্ড ঘটিয়ে সুখবিন্দর আবারও কানাডায় পালিয়ে গেছেন বলে ধারণা করছে পুলিশ।
 

এ ঘটনায় ইতোমধ্যে অপহরণ, হত্যা ও ষড়যন্ত্রসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘাতককে দ্রুত আইনের আওতায় আনতে জোর তদন্ত চালাচ্ছে পাঞ্জাব পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক