বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ফলপ্রসূ আলোচনা গাঁজাসেবীর কামড়ে ২ যুবক আহত, বিশাল গাঁজা গাছসহ গ্রেপ্তার দেশে পেপ্যাল ও পেওনিয়ার চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক হোয়াটসঅ্যাপের কল ফিচারে আসছে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে যেসব সুবিধা স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের সুযোগ বহালের দাবি জামায়াতের পুলিশের বাধায় হবিগঞ্জের পথে সড়কে বসে পড়লেন এনসিপির নেতারা জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন

‘তোমার কাছে মানবতা লজ্জিত’, রামিসা হত্যাকাণ্ডে বিচার চাইলেন জামায়াত আমির

  • আপলোড সময় : ২০-০৫-২০২৬ ১০:১১:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৬ ১০:১১:৩৯ পূর্বাহ্ন
‘তোমার কাছে মানবতা লজ্জিত’,  রামিসা হত্যাকাণ্ডে বিচার চাইলেন জামায়াত আমির

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি এই বর্বর হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
 

বুধবার (২০ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এই দাবি জানান।
 

নিহত শিশুর প্রতি গভীর সমবেদনা জানিয়ে জামায়াত আমির লিখেছেন, ‘প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত। তুমি নিষ্পাপ ছিলে, এখনো বৃন্ত থেকে পুরোপুরি ফোটোনি।’
 

শিশুটিকে তার মা-বাবা ও বোনের চোখজুড়ানো আবেগ আর ভবিষ্যতের অপূরণীয় স্বপ্ন বলেও উল্লেখ করেন তিনি।
 

খুনিদের প্রতি ঘৃণা প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘তোমার চলে যাওয়াটা হায়েনার লালসার কাছে হার মানেনি। ওই হায়েনাটাই চিরদিন লানতের পাত্র হয়ে থাকবে।’
 

এই জঘন্য হত্যাকাণ্ডের বিচার চেয়ে তিনি আরও বলেন, ‘আমরা এই নরপশু হত্যাকারীর শাস্তি অতি দ্রুত দেখতে চাই।’
 

একইসঙ্গে নিহত রামিসাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করতে এবং তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দিতে মহান আল্লাহর কাছে দোয়া করেন তিনি।
 

উল্লেখ্য, মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসার মস্তকবিহীন দেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে তার খণ্ডিত মাথাটি উদ্ধার করা হয়।
 

স্থানীয় পপুলার স্কুলের এই শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 

এই নৃশংস ঘটনায় প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ফলপ্রসূ আলোচনা

শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ফলপ্রসূ আলোচনা