বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ফলপ্রসূ আলোচনা গাঁজাসেবীর কামড়ে ২ যুবক আহত, বিশাল গাঁজা গাছসহ গ্রেপ্তার দেশে পেপ্যাল ও পেওনিয়ার চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক হোয়াটসঅ্যাপের কল ফিচারে আসছে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে যেসব সুবিধা স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের সুযোগ বহালের দাবি জামায়াতের পুলিশের বাধায় হবিগঞ্জের পথে সড়কে বসে পড়লেন এনসিপির নেতারা জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে কুপিয়ে হত্যা, পুলিশে খবর দিলেন বাংলাদেশি স্বামী

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০১:৫৮:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০১:৫৮:১৯ অপরাহ্ন
অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে কুপিয়ে হত্যা, পুলিশে খবর দিলেন বাংলাদেশি স্বামী

অস্ট্রেলিয়ার সিডনিতে নিজ স্ত্রী এবং দুই শিশুসন্তানকে হত্যার অভিযোগে এক বাংলাদেশি বংশোদ্ভূতকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ওই ব্যক্তি নিজেই পুলিশকে ফোন করে খবর দেন।
 

সোমবার (১৮ মে) সন্ধ্যায় সিডনির ক্যাম্পবেলটাউন এলাকার একটি বাসা থেকে ওই তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৯ মে) অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
 

পুলিশ জানিয়েছে, নিহত স্ত্রীর বয়স ৪৬ বছর এবং দুই সন্তানের বয়স যথাক্রমে ১২ ও ৫ বছর। তিনজনের শরীরেই ধারালো অস্ত্রের মারাত্মক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
 

নিহতদের পরিচয় সুরক্ষিত রাখতে অভিযুক্ত ওই বাংলাদেশির নাম প্রকাশ করেনি প্রশাসন। তাকে গ্রেপ্তার করে পারিবারিক সহিংসতার মাধ্যমে খুনের তিনটি পৃথক অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
 

মঙ্গলবার অভিযুক্ত ব্যক্তিকে ক্যাম্পবেলটাউন আদালতে হাজির করার কথা থাকলেও তিনি উপস্থিত হননি। তার আইনজীবী জাওয়াদ হোসাইন সাংবাদিকদের জানান, পুলিশ হেফাজতে থাকা তার মক্কেল মানসিকভাবে চরম বিপর্যস্ত অবস্থায় রয়েছেন।
 

তবে অভিযুক্তের আগে কোনো মাদক গ্রহণ, মানসিক সমস্যা বা পারিবারিক সহিংসতার ইতিহাস ছিল কি না, সে বিষয়ে আইনজীবী কোনো মন্তব্য করতে রাজি হননি।
 

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশ থেকে প্রায় এক দশক আগে তারা অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। নিহত দুই শিশুরই বিকাশজনিত সমস্যা ছিল এবং তাদের মা একাই পরিবারের উপার্জন করতেন। আর অভিযুক্ত বাবা ঘরে থেকে সন্তানদের দেখাশোনা করতেন।
 

নিউ সাউথ ওয়েলস পুলিশের অ্যাক্টিং সুপারিনটেনডেন্ট মিশেল মরোনি ঘটনাস্থলকে 'অত্যন্ত নৃশংস অপরাধস্থল' হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি জানান, বাড়িটির ভেতর থেকে এমন কিছু বস্তু উদ্ধার করা হয়েছে, যা হত্যাকাণ্ডে ব্যবহৃত হতে পারে। তবে সেখানে কোনো আগ্নেয়াস্ত্র মেলেনি।
 

পুলিশের তথ্যমতে, অভিযুক্ত ব্যক্তির আগে কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না। এমনকি শিশু সুরক্ষা সংস্থা বা সমাজসেবা বিভাগের সঙ্গেও এই পরিবারের আগে কোনো যোগাযোগ ছিল না।
 

স্থানীয় এক বাসিন্দা জানান, নিহত শিশু দুটি সবসময় হাসিখুশি থাকত এবং তাদের প্রায়ই বাড়ির বাইরে খেলতে দেখা যেত। এমন ঘটনায় পুরো ক্যাম্পবেলটাউন এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।
 

নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মাইনস ঘটনাটিকে ‘ভয়াবহ ও হৃদয়বিদারক’ বলে মন্তব্য করেছেন। তিনি জানান, পারিবারিক সহিংসতা মোকাবিলায় আসন্ন বাজেটে রাজ্য সরকার আরও অর্থ বরাদ্দের বিষয়টি বিবেচনা করছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ফলপ্রসূ আলোচনা

শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ফলপ্রসূ আলোচনা