শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

সিলেট সীমান্তে বিএসএফের আকস্মিক গুলি, জবাবে বিজিবির পাল্টা গুলি

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০১:২৬:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০২:২১:৫০ অপরাহ্ন
সিলেট সীমান্তে বিএসএফের আকস্মিক গুলি, জবাবে বিজিবির পাল্টা গুলি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলির কড়া জবাব দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাল্টাপাল্টি এই গুলির ঘটনার পর ওই সীমান্ত এলাকায় বাড়তি টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
 

মঙ্গলবার (১৯ মে) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গোলাগুলির তথ্য নিশ্চিত করা হয়।
 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিকেলে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন সোনারহাট সীমান্তে বিএসএফ আকস্মিকভাবে গুলি ছোড়ে। এরপরই তাৎক্ষণিক কড়া প্রতিক্রিয়া দেখিয়ে পাল্টা গুলি চালায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী।
 

বিজিবির এমন পেশাদারি ও দৃঢ় পদক্ষেপের কারণে দ্রুতই পরিস্থিতি শান্ত হয়ে আসে। এই গোলাগুলির ঘটনায় কোনো পক্ষে হতাহতের খবর পাওয়া যায়নি।
 

বর্তমানে ওই সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি। তবে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা উসকানি এড়াতে সেখানে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
 

দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে বিজিবি চরম পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি

জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি