বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

ইসরায়েলকে অস্ত্র দেওয়া ও ইরানে হামলার বিপক্ষে বেশির ভাগ মার্কিনি

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ১২:৩৪:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ১২:৩৪:৩১ অপরাহ্ন
ইসরায়েলকে অস্ত্র দেওয়া ও ইরানে হামলার বিপক্ষে বেশির ভাগ মার্কিনি

যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার সমর্থন উল্লেখযোগ্য হারে কমছে। অধিকাংশ মার্কিন ভোটার এখন মধ্যপ্রাচ্যের এই দুই ইস্যুতে নিজেদের দেশের যুদ্ধংদেহী নীতির বিরোধিতা করছেন।
 

মঙ্গলবার (১৯ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি নতুন জনমত জরিপের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
 

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম ‘দ্য নিউইয়র্ক টাইমস’ এবং সিয়েনা ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে সাম্প্রতিক এই জনমত জরিপটি পরিচালিত হয়।
 

জরিপে অংশ নেওয়া ১ হাজার ৫০৭ জন নিবন্ধিত ভোটারের মতামত বিশ্লেষণ করে দেখা গেছে, মাত্র ৩০ শতাংশ মানুষ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধকে সমর্থন করেছেন। এর বিপরীতে প্রায় ৬৪ শতাংশ ভোটারই সরাসরি এই যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছেন।
 

অন্যদিকে, ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা দেওয়ার বিপক্ষে মত দিয়েছেন জরিপে অংশ নেওয়া প্রায় ৫৭ শতাংশ উত্তরদাতা। এর বিপরীতে মাত্র ৩৭ শতাংশ ভোটার ইসরায়েলকে অস্ত্র ও সামরিক সাহায্য দেওয়ার পক্ষে সমর্থন জানিয়েছেন।
 

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের নভেম্বরে গাজায় ইসরায়েলি হামলা শুরুর এক মাস পর কুইনিপিয়াক ইউনিভার্সিটির আরেকটি জরিপ প্রকাশ করা হয়েছিল। সেখানে ৫১ শতাংশের বেশি মার্কিন ভোটার ইসরায়েলকে সামরিক সহায়তা পাঠানোর পক্ষে মত দিয়েছিলেন।
 

সেই তুলনামূলক চিত্রে দেখা যাচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে ইসরায়েলের প্রতি মার্কিন নাগরিকদের সমর্থনের হার এখন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক