বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

সালমানের বাড়িতে বিষধর সাপের আতঙ্ক, ধরা পড়ার পর জানা গেল আসল তথ্য

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ১২:০১:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ১২:০১:৫৯ অপরাহ্ন
সালমানের বাড়িতে বিষধর সাপের আতঙ্ক, ধরা পড়ার পর জানা গেল আসল তথ্য

বলিউড সুপারস্টার সালমান খানের মুম্বাইয়ের বিলাসবহুল বাসভবন ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে’ হঠাৎ করে একটি সাপ ঢুকে পড়ায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। অনাহূত এই অতিথিকে কেন্দ্র করে পুরো বাড়ি ও আশপাশের এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
 

সোমবার (১৮ মে) ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে এ বিষয়ে ইঙ্গিত দেন সালমান খান নিজেই।
 

সাপ ঢুকে পড়ার খবর পেয়ে দ্রুত গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে পৌঁছায় বন্যপ্রাণী উদ্ধারকারী ও স্থানীয় প্রশাসনের একটি দল। পরে সাপের গতিবিধি শনাক্ত করে একজন ‘স্নেক র‍্যাংলার’ বা সাপ উদ্ধারকারী সেটিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে বন্দি করেন।
 

উদ্ধারকারী দলের ওই বিশেষজ্ঞ জানান, প্রথম দর্শনে ভয়ংকর মনে হলেও সাপটি সম্পূর্ণ বিষহীন বা অবিষাক্ত ছিল। পরে উদ্ধারকৃত সাপটিকে স্থানীয় বন দপ্তরের কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়।
 

নিরাপত্তার খাতিরে এরপর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের পুরো বাড়িতে আরও কোনো সাপ লুকিয়ে আছে কি না, তা নিশ্চিতে ব্যাপক তল্লাশি চালানো হয়।
 

উল্লেখ্য, প্রায় পাঁচ বছর আগে সালমান খান তার নিজের পনভেল খামারবাড়িতে (ফার্মহাউস) সাপের কামড় খেয়ে খবরের শিরোনাম হয়েছিলেন। এবার আর কোনো খামারবাড়ি নয়, খোদ মুম্বাইয়ের বান্দ্রায় ভাইজানের নিজস্ব বাসভবনে সাপের খবরে নতুন করে চর্চা শুরু হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক