বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

কাজে ফাঁকি দিয়ে উপাচার্যের দপ্তরে ভিড়, যোগ দিয়েই কঠোর পদক্ষেপ নিলেন নতুন উপাচার্য

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ১০:৫০:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ১০:৫০:২৮ অপরাহ্ন
কাজে ফাঁকি দিয়ে উপাচার্যের দপ্তরে ভিড়, যোগ দিয়েই কঠোর পদক্ষেপ নিলেন নতুন উপাচার্য

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) দাপ্তরিক কাজে গতি আনতে উপাচার্যের সাক্ষাতের সময় ও নিয়ম নির্দিষ্ট করে দিয়েছে প্রশাসন। মূলত শিক্ষক-কর্মকর্তাদের কাজে ফাঁকি দিয়ে উপাচার্যের দপ্তরে বসে থাকার বদভ্যাস ভাঙতেই নতুন উপাচার্য যোগ দিয়েই এই এমন সিদ্ধান্ত নিয়েছেন।

 

সোমবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন নিয়মের কথা জানানো হয়। এর আগে গত ১৬ মে জাবিপ্রবির নতুন উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া।

 

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, পূর্বের উপাচার্যদের সময় থেকেই কিছু শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিজেদের দাপ্তরিক কাজ ফেলে দীর্ঘসময় উপাচার্যের দপ্তরে অবস্থান করতেন। নতুন উপাচার্য যোগদানের পরও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছিল। এতে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে একধরনের স্থবিরতা ও ব্যাঘাত সৃষ্টি হচ্ছিল। মূলত দপ্তরে এই অহেতুক ভিড় এড়াতে, কাজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে এবং আগের আমলের এই অপসংস্কৃতি ভাঙতেই নতুন উপাচার্য দায়িত্ব নেওয়ার পরপরই এমন কঠোর পদক্ষেপ নিয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে অতি জরুরি বিষয় ছাড়া নির্দিষ্ট সময়ের বাইরে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ থেকে বিরত থাকতে হবে।

 

নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে প্রতি কার্যদিবসে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করা যাবে। তবে এর জন্য যথাযথ মাধ্যম অনুসরণ করে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট বা পূর্বানুমতি নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশ মেনে চলতে বলা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক