বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

আগামী অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার বিশাল উন্নয়ন বাজেট অনুমোদন

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৮:৪৭:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৮:৪৭:১৪ অপরাহ্ন
আগামী অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার বিশাল উন্নয়ন বাজেট অনুমোদন

দেশের ইতিহাসে রেকর্ড তিন লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নকে প্রাধান্য দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের জন্য বিশাল অংকের এই উন্নয়ন বাজেট চূড়ান্ত করা হয়েছে।

 

রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলনকক্ষে সোমবার (১৮ মে) অনুষ্ঠিত এক সভায় এই বাজেট অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নতুন এডিপির বিস্তারিত তথ্য তুলে ধরেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

 

পরিকল্পনা অনুযায়ী, আগামী অর্থবছরের জন্য এডিপির মোট আকার দাঁড়িয়েছে ৩ লাখ ৮ হাজার ৯২৪ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১ লাখ ৯০ হাজার কোটি এবং বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১০ হাজার কোটি টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। 

 

এবারের উন্নয়ন বাজেটে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। বিশেষ করে স্বাস্থ্য বিভাগের চলমান প্রকল্পগুলোর জন্য ৬ হাজার ৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব অনুমোদিত হয়েছে। 

 

খাতভিত্তিক বরাদ্দের ক্ষেত্রে বরাবরের মতো সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। এ খাতে মোট ৫০ হাজার ৯২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা মোট উন্নয়ন বাজেটের ১৬ দশমিক ৭০ শতাংশ।

 

শিক্ষা খাতের উন্নয়নে ৪৭ হাজার ৫৯১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা মোট বাজেটের ১৫ দশমিক ৮৬ শতাংশ। এছাড়া স্বাস্থ্য, বিদ্যুৎ ও জ্বালানি এবং গৃহায়ন খাতেও বড় অংকের বরাদ্দের সংস্থান রাখা হয়েছে।

 

বাজেটের একটি উল্লেখযোগ্য দিক হলো বিপুল পরিমাণ থোক বরাদ্দ। মোট উন্নয়ন বাজেটের প্রায় এক-তৃতীয়াংশ বা ১ লাখ ১৮ হাজার ২৮৮ কোটি টাকা বিভিন্ন মন্ত্রণালয় ও বিশেষ প্রকল্পের জন্য থোক বরাদ্দ হিসেবে রাখা হয়েছে।

 

সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির জন্য ১৪ হাজার ৫০০ কোটি এবং ‘কৃষক কার্ডের’ জন্য ১ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া মসজিদ ও উপাসনালয়ের দায়িত্বশীলদের সম্মানী বাবদ রাখা হয়েছে ১ হাজার ১০০ কোটি টাকা। 

 

আগামী অর্থবছরের জন্য মোট ১ হাজার ১২১টি বিনিয়োগ ও কারিগরি সহায়তা প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি নতুন ১ হাজার ২৭৭টি অননুমোদিত প্রকল্পও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। 

 

সরকার আশা করছে, এই বিশাল বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে আমূল পরিবর্তন আসবে। তবে চলতি অর্থবছরের বাস্তবায়নের মন্থর গতি কাটিয়ে নতুন লক্ষ্যমাত্রা অর্জন করাই এখন বড় চ্যালেঞ্জ।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক