বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

উত্তর আমেরিকায় ‘হাওয়া’র রেকর্ড ভাঙলো ‘বনলতা এক্সপ্রেস’, আয়ে নতুন ইতিহাস

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৮:১৪:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৮:১৪:৩০ অপরাহ্ন
উত্তর আমেরিকায় ‘হাওয়া’র রেকর্ড ভাঙলো ‘বনলতা এক্সপ্রেস’, আয়ে নতুন ইতিহাস

উত্তর আমেরিকার বক্স অফিসে আয়ের সব রেকর্ড ভেঙে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশি সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। জনপ্রিয় চলচ্চিত্র ‘হাওয়া’কে পেছনে ফেলে এখন এটিই বিদেশের মাটিতে সর্বোচ্চ আয় করা ঢালিউড সিনেমা হিসেবে স্বীকৃত। 

 

সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক সংস্থার তথ্যমতে, সোমবার (১৮ মে) পর্যন্ত কানাডা ও যুক্তরাষ্ট্রের থিয়েটারগুলো থেকে মোট ৪ লাখ ৫০ হাজার ৩৭৬ মার্কিন ডলার আয় করেছে সিনেমাটি। এর আগে ‘হাওয়া’ ৩ লাখ ৫৮ হাজার ডলার আয় করে শীর্ষস্থানে ছিল।

 

আন্তর্জাতিক পরিবেশক ‘স্বপ্ন স্কেয়ারক্রো’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এটিই প্রথম কোনো বাংলাদেশি সিনেমা যা হলিউড ডমেস্টিক বক্স অফিসে ৪ লাখ ৫০ হাজার ডলারের ঘর ছুঁয়েছে।

 

পরিসংখ্যান অনুযায়ী, কানাডার ১০টি প্রেক্ষাগৃহ থেকে এসেছে ২ লাখ ১ হাজার ৩১২ কানাডিয়ান ডলার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ৫০টি প্রেক্ষাগৃহ থেকে সংগৃহীত হয়েছে ২ লাখ ৪৯ হাজার ৬৪ মার্কিন ডলার।

 

সবচেয়ে বিস্ময়কর সাফল্য দেখা গেছে কানাডার টরন্টো শহরে। সেখানে মাত্র দুটি প্রেক্ষাগৃহ থেকেই সিনেমাটি ১ লাখ ১৬ হাজার ৬৪০ ডলার আয় করতে সক্ষম হয়েছে।

 

বিশেষ করে টরন্টোর ‘সিনেপ্লেক্স এগলিন্টন টাউন সেন্টার’ থিয়েটারটি এককভাবে ৯২ হাজার ৩৩১ ডলার আয় করেছে। উত্তর আমেরিকার ইতিহাসে কোনো একটি একক প্রেক্ষাগৃহ থেকে এটিই বাংলাদেশি সিনেমার সর্বোচ্চ আয়।

 

এর আগে একক প্রেক্ষাগৃহে আয়ের এই রেকর্ডটি ছিল শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’র দখলে। নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে সিনেমাটি ৭৩ হাজার ডলার আয় করেছিল।

 

তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি মুক্তির পর থেকেই দেশ ও প্রবাসের দর্শকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। 

 

সিনেমাটির শক্তিশালী তারকাবহরে রয়েছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর, জাকিয়া বারী মম ও আজমেরী হক বাঁধন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক