বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক দুই যুদ্ধবিমানের সংঘর্ষ

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ১০:০৮:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ১০:০৮:৩৩ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক দুই যুদ্ধবিমানের সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে একটি বিমান প্রদর্শনী চলাকালে আকাশে কসরত দেখানোর সময় নৌবাহিনীর দুটি অত্যাধুনিক যুদ্ধবিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে বিমান দুটিতে থাকা চারজন ক্রু সদস্য প্যারাস্যুটের সাহায্যে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।
 

সোমবার (১৮ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রকাশিত এক প্রতিবেদন থেকে দুর্ঘটনার এই খবর জানা যায়।
 

প্রতিবেদনে বলা হয়, রোববার আইডাহোর এলমোর কাউন্টিতে অবস্থিত মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসের কাছে ‘গানফাইটার স্কাইজ’ নামের ওই এয়ার শো চলছিল। ঘাঁটির সামান্য দূরে প্রদর্শনী চলাকালেই আকাশে দুটি ইএ-১৮জি গ্রোলার্স যুদ্ধবিমান একে অপরের সঙ্গে ধাক্কা খায়।
 

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একজন মুখপাত্র জানান, সংঘর্ষের পরপরই বৈমানিকরা অত্যন্ত দ্রুততার সঙ্গে বিমান থেকে বের (ইজেক্ট) হয়ে যান। তবে এই দুর্ঘটনায় তারা আঘাত পেয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, মাঝ-আকাশে সংঘর্ষের পরপরই দুটি বিমানে আগুন ধরে যায়। ঠিক সে সময়েই ক্রু সদস্যরা প্যারাস্যুট নিয়ে নিচে নেমে আসেন।
 

এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরপরই প্রদর্শনীর বাকি সব কার্যক্রম বাতিল ঘোষণা করে কর্তৃপক্ষ। একই সঙ্গে কিছু সময়ের জন্য ওই সামরিক ঘাঁটিতে সাধারণের চলাচলও বন্ধ করে দেওয়া হয়।
 

মাউন্টেন এয়ার ফোর্স বেস গানফাইটার্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধার হওয়া চার ক্রু সদস্য বর্তমানে ঝুঁকিমুক্ত ও স্থিতিশীল অবস্থায় আছেন। চিকিৎসাকর্মীরা তাদের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পরীক্ষা করে দেখছেন।
 

জানা গেছে, দুর্ঘটনার কবলে পড়া যুদ্ধবিমান দুটি ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি ইলেকট্রনিক অ্যাটাক স্কোয়াড্রনের অধীনে ছিল। মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, প্রতিটি বিমানের আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি ৭০ লাখ ডলার।
 

আয়োজক প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানিয়েছেন, ঘাঁটির ভেতরে থাকা কোনো সাধারণ দর্শক এই দুর্ঘটনায় হতাহত হননি।
 

এর আগে সর্বশেষ ২০১৮ সালে এই প্রদর্শনীতে এক দুর্ঘটনায় একজন পাইলট মারা গিয়েছিলেন। রোববারের এই সংঘর্ষের প্রকৃত কারণ জানতে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক