বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

তনু হত্যা মামলায় নতুন মোড়: ডিএনএ পরীক্ষায় মিলল চতুর্থ ব্যক্তির রক্ত

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৯:৪৫:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৯:৪৫:২৭ পূর্বাহ্ন
তনু হত্যা মামলায় নতুন মোড়: ডিএনএ পরীক্ষায় মিলল চতুর্থ ব্যক্তির রক্ত

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর পোশাকে আরও এক ব্যক্তির রক্তের নমুনা খুঁজে পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এর মাধ্যমে আলোচিত এই হত্যা মামলায় আগে পাওয়া তিন পুরুষের নমুনার পাশাপাশি এখন মোট চারজনের ডিএনএ অস্তিত্ব নিশ্চিত হওয়া গেল।

 

রোববার (১৭ মে) রাতে পিবিআইয়ের ঢাকা সদর দপ্তরের পরিদর্শক এবং মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন।

 

তদন্ত কর্মকর্তা জানান, তনুর পোশাকে পাওয়া নমুনার বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে সিআইডিকে চিঠি দেওয়া হয়েছিল। প্রায় এক মাস আগে সিআইডি থেকে আসা প্রতিবেদনে তিন পুরুষের শুক্রাণুর পাশাপাশি চতুর্থ এক ব্যক্তির রক্তের উপস্থিতির কথা জানানো হয়।

 

২০১৭ সালে ডিএনএ পরীক্ষায় তিন পুরুষের প্রোফাইল পাওয়ার তথ্য সামনে এলেও নতুন এই রক্তদাতার পরিচয় শনাক্ত করা মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে। বর্তমানে পিবিআই এই নতুন তথ্য বিশ্লেষণ করে সন্দেহভাজনদের আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছে।

 

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হওয়ার পর একটি জঙ্গল থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় তনুর বাবা ইয়ার হোসেন অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।

 

শুরুতে পুলিশ ও ডিবি এই মামলার তদন্ত করলেও পরে তা সিআইডির হাতে ন্যস্ত করা হয়। দীর্ঘ সময়েও কোনো সংস্থা দৃশ্যমান অগ্রগতি করতে না পারায় ২০২০ সালে মামলাটি পিবিআইয়ের ঢাকা সদর দপ্তরে হস্তান্তর করা হয়।

 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তনুর পোশাকে পাওয়া চারজনের নমুনার রহস্য উদ্ঘাটন করতে পারলে দীর্ঘদিনের অমীমাংসিত এই হত্যাকাণ্ডের বিচার সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক