শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

ফেসবুক পোস্টের কয়েক ঘণ্টা পর বহিষ্কার এনসিপি নেতা সর্দার আমিরুলের

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৯:২০:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৯:২০:৫৯ পূর্বাহ্ন
ফেসবুক পোস্টের কয়েক ঘণ্টা পর বহিষ্কার এনসিপি নেতা সর্দার আমিরুলের

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব সর্দার আমিরুল ইসলামকে বহিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ব্যক্তিগত ফেসবুক ওয়ালে পদত্যাগের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত জানায় দলটি।

 

গত রোববার (১৭ মে) দিবাগত রাত পৌনে একটার দিকে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক চিঠির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশেই তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

 

বহিষ্কারাদেশের চিঠিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে আগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও সর্দার আমিরুল পুনরায় একই ধরণের কাজে জড়িয়ে পড়েন। তার কর্মকাণ্ড দলীয় নীতি ও গঠনতন্ত্রের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

এর আগে ওইদিন বিকেলে এক ফেসবুক পোস্টে সর্দার আমিরুল ইসলাম দলের সঙ্গে সব ধরণের সম্পর্ক ছিন্ন করার কথা জানান। সেখানে তিনি উল্লেখ করেন, যে প্রত্যাশা নিয়ে তিনি এনসিপিতে যোগ দিয়েছিলেন, বর্তমান কার্যক্রমে তার প্রতিফলন দেখছেন না।

 

আমিরুল তার পোস্টে আরও অভিযোগ করেন, মধ্যপন্থী রাজনীতির কথা বলে শুরু করলেও নির্বাচনকালীন ও পরবর্তী সময়ে দলে ডানপন্থার প্রভাব বৃদ্ধি পেয়েছে। দলের রণকৌশলের সঙ্গে মতপার্থক্যের কারণে তিনি গত দুই মাস ধরেই রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন।

 

সর্দার আমিরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং একসময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতেও যুক্ত ছিলেন। উল্লেখ্য, গত বছরের মে মাসে তার ছোট ভাই ও ঢাবি ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য খুনের ঘটনায় তিনি আলোচনায় এসেছিলেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি

জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি