শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় ধরপাকড় আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং: নওগাঁয় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার সৌদির কারাগারে বন্দি প্রায় ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এআই এজেন্টের ঝুঁকি ঠেকাতে মাইক্রোসফটের নতুন নিরাপত্তাব্যবস্থা ‘গার্ডিয়ান এজেন্টস’ সৌদিতে সেনা মোতায়েনের অনুমতি চেয়ে তুর্কি পার্লামেন্টে প্রস্তাব আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার পূজা শেষ হতেই দেশে কমল স্বর্ণের দাম 'ভয়াবহ চক্রান্ত থেকে বেঁচে গেছি', পদত্যাগের পর ইশরাক হোসেনের স্ট্যাটাস নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন কড়া নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান মুম্বাইয়ের পূজামণ্ডপে খাঁটি বাঙালি সাজে চমকে দিলেন আলিয়া যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার মক্কায় বাংলাদেশিদের মৃত্যুদণ্ড নিয়ে ছড়ানো ভিডিওর সত্যতা নাকচ করল সৌদি সংবাদমাধ্যম বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ফ্রান্সে বিক্ষোভ দমনে মাঠে নামছে সেনাবাহিনী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব খিলক্ষেতে অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, নারীসহ আটক ৮৪ চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী দেশজুড়ে কিশোর গ্যাংয়ের লাগাম টানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ

ফেসবুক পোস্টের কয়েক ঘণ্টা পর বহিষ্কার এনসিপি নেতা সর্দার আমিরুলের

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৯:২০:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৯:২০:৫৯ পূর্বাহ্ন
ফেসবুক পোস্টের কয়েক ঘণ্টা পর বহিষ্কার এনসিপি নেতা সর্দার আমিরুলের

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব সর্দার আমিরুল ইসলামকে বহিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ব্যক্তিগত ফেসবুক ওয়ালে পদত্যাগের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত জানায় দলটি।

 

গত রোববার (১৭ মে) দিবাগত রাত পৌনে একটার দিকে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক চিঠির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশেই তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

 

বহিষ্কারাদেশের চিঠিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে আগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও সর্দার আমিরুল পুনরায় একই ধরণের কাজে জড়িয়ে পড়েন। তার কর্মকাণ্ড দলীয় নীতি ও গঠনতন্ত্রের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

এর আগে ওইদিন বিকেলে এক ফেসবুক পোস্টে সর্দার আমিরুল ইসলাম দলের সঙ্গে সব ধরণের সম্পর্ক ছিন্ন করার কথা জানান। সেখানে তিনি উল্লেখ করেন, যে প্রত্যাশা নিয়ে তিনি এনসিপিতে যোগ দিয়েছিলেন, বর্তমান কার্যক্রমে তার প্রতিফলন দেখছেন না।

 

আমিরুল তার পোস্টে আরও অভিযোগ করেন, মধ্যপন্থী রাজনীতির কথা বলে শুরু করলেও নির্বাচনকালীন ও পরবর্তী সময়ে দলে ডানপন্থার প্রভাব বৃদ্ধি পেয়েছে। দলের রণকৌশলের সঙ্গে মতপার্থক্যের কারণে তিনি গত দুই মাস ধরেই রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন।

 

সর্দার আমিরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং একসময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতেও যুক্ত ছিলেন। উল্লেখ্য, গত বছরের মে মাসে তার ছোট ভাই ও ঢাবি ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য খুনের ঘটনায় তিনি আলোচনায় এসেছিলেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মালয়েশিয়ায় ধরপাকড় আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা

মালয়েশিয়ায় ধরপাকড় আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা