বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

বাংলাদেশ থেকে ৬ হাজার চালক নেবে দুবাই

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৩:৩৬:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৩:৩৬:৩৪ অপরাহ্ন
বাংলাদেশ থেকে ৬ হাজার চালক নেবে দুবাই

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ের একটি ট্যাক্সি কোম্পানি বাংলাদেশ থেকে নতুন করে ৬ হাজার গাড়িচালক নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে প্রথম ধাপে দেড় হাজার চালক বাছাইয়ের প্রক্রিয়া শুরু হচ্ছে।
 

রোববার (১৭ মে) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানানো হয়।
 

দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে তাদের প্রতিষ্ঠানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী কাজ করছেন। এর মধ্যে সর্বোচ্চ আট হাজার কর্মীই বাংলাদেশের।
 

তারা আরও জানান, বাংলাদেশি কর্মীরা অত্যন্ত পরিশ্রমী হওয়ায় নিয়োগের ক্ষেত্রে তাদের সব সময় অগ্রাধিকার দেওয়া হয়। এমনকি দুবাই বিমানবন্দরে বাংলাদেশি নারীরাও সফলতার সঙ্গে গাড়ি চালাচ্ছেন।
 

কোম্পানিটির পরিকল্পনা অনুযায়ী, সোমবার (১৮ মে) থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য চালকদের বাছাই কার্যক্রম শুরু হবে। চলতি বছর তারা মোট ৬ হাজার চালক নেবে।
 

বৈঠকে প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী আশা প্রকাশ করেন, ভবিষ্যতে কর্মী নিয়োগের এই ধারা অব্যাহত থাকবে। এ প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।
 

এ সময় মন্ত্রী চালকদের পাশাপাশি বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্সের মতো পেশাজীবী (হোয়াইট কলার) কর্মী নেওয়ার জন্যও প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানান। এছাড়া দুবাই যাওয়ার পর প্রশিক্ষণ চলাকালে চালকদের বেতন-ভাতা দেওয়ারও অনুরোধ করেন তিনি।
 

বৈঠকে উপস্থিত প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, বর্তমানে বাংলাদেশ থেকে একজন চালকের দুবাই যেতে প্রচুর অর্থ খরচ হয়। খেটে খাওয়া এই মানুষগুলো ধারদেনা বা ঋণ করে বিদেশে যান।
 

তাই দরিদ্র এসব কর্মীর আর্থিক সামর্থ্যের কথা বিবেচনা করে অভিবাসন ব্যয় এক লাখ টাকার মধ্যে নামিয়ে আনার জন্য ট্যাক্সি কোম্পানির প্রতি বিশেষ অনুরোধ জানান প্রতিমন্ত্রী।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক