বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

ঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, জানুন ই-লোনের বিস্তারিত

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০২:২২:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০২:২২:২৩ অপরাহ্ন
ঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, জানুন ই-লোনের বিস্তারিত

ব্যাংকে যাওয়ার ঝামেলা ছাড়াই এখন মোবাইল ফোনের কয়েকটি ক্লিকেই পাওয়া যাবে ঋণ। মূলত ঘরে বসে, কোনো ধরনের কাগুজে নথিপত্র ছাড়াই অনলাইনে ঋণের আবেদন ও টাকা পাওয়ার এই ডিজিটাল ব্যবস্থাই হলো 'ই-লোন'।

গত ১১ মে ব্যাংক-কোম্পানি আইনের আওতায় এই ই-লোন বা ডিজিটাল ঋণ সংক্রান্ত একটি নীতিমালা বা সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

ই-লোন বা ডিজিটাল ঋণ আসলে নতুন কোনো ঋণের ধরন (ক্যাটাগরি) নয়; এটি কেবল ঋণ বিতরণের একটি প্রযুক্তিভিত্তিক মাধ্যম। এখানে ঋণের আবেদন থেকে শুরু করে অনুমোদন ও বিতরণ—সব প্রক্রিয়াই অনলাইনে সম্পন্ন হয়। গ্রাহককে শাখায় গিয়ে কোনো দলিলে স্বাক্ষর করতে হয় না।

এর আগে বিকাশ ও সিটি ব্যাংক যৌথভাবে এই সুবিধা দিলেও, কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনার ফলে এখন থেকে দেশের যেকোনো ব্যাংক এই ডিজিটাল ঋণ দিতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এই ব্যবস্থায় একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন, যার মেয়াদ হবে সর্বোচ্চ এক বছর। তবে কোনো ঋণখেলাপি এই সুবিধা পাবেন না।

ই-লোনের ক্ষেত্রে বাজারভিত্তিক সুদহার কার্যকর হবে। তবে কোনো ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় ঋণ দিলে সুদের হার সর্বোচ্চ ৯ শতাংশ হবে।

এই প্রক্রিয়ায় কাগজপত্রের বদলে বায়োমেট্রিক তথ্য ও টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করে গ্রাহকের সম্মতি নেওয়া হয়। ব্যাংকগুলো সিআইবি রিপোর্ট ও গ্রাহকের লেনদেনের ইতিহাস যাচাই করে ঋণ অনুমোদন করবে। তবে এর জন্য গ্রাহকের ওপর কোনো সার্চ ফি বর্তাবে না।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগের ফলে প্রান্তিক মানুষ, ছোট ব্যবসায়ী ও শিক্ষার্থীরা ব্যাপকভাবে উপকৃত হবেন। দীর্ঘমেয়াদি ও জটিল কাগজপত্রের বদলে এটি খুব দ্রুত আর্থিক সহায়তা প্রদান করবে।

তবে এই ডিজিটাল ঋণে ব্যাংকের জন্য কিছু ঝুঁকিও দেখছেন খাতসংশ্লিষ্টরা। তারা বলছেন, যেহেতু এটি জামানতবিহীন ঋণ, তাই গ্রাহক টাকা ফেরত না দিলে ব্যাংক লোকসানের মুখে পড়তে পারে। এ কারণে সুদের হার ৯ শতাংশে নির্দিষ্ট করে রাখলে ব্যাংকগুলোর এই ঋণ দেওয়ায় আগ্রহ কমতে পারে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক