মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

স্ত্রীকে গলা কেটে হত্যার পর ঘরে তালা দিয়ে পালাল স্বামী

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০১:২৮:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০১:২৮:৪১ অপরাহ্ন
স্ত্রীকে গলা কেটে হত্যার পর ঘরে তালা দিয়ে পালাল স্বামী

সাতক্ষীরা সদর উপজেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে পাঁচ মাসের এক অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। নির্মম এই ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।
 

শনিবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লহ্মীদাড়ী এলাকায় চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
 

নিহত ওই গৃহবধূর নাম তাছলিমা খাতুন। তিনি সদর উপজেলার উত্তর বহেরা গ্রামের নুরুজ্জামানের মেয়ে। অন্যদিকে, অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেন লহ্মীদাড়ী গ্রামের লুৎফর রহমানের ছেলে। এই দম্পতির ১২ বছর বয়সী একটি মেয়ে এবং ৯ বছর বয়সী একটি ছেলে রয়েছে।
 

নিহতের মেয়ে সাদিয়া খাতুন জানায়, তার বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। আর ঝগড়া হলেই সাদ্দাম ছুরি নিয়ে তাছলিমাকে হত্যার হুমকি দিত। ঘটনার রাতে সাদ্দাম অন্য ঘরে ঘুমিয়েছিল। পরে সে তাছলিমাকে ডেকে পাশের ঘরে নিয়ে যায়।
 

সাদিয়া আরও বলে, "কিছুক্ষণ পর গরুর মতো গোঙানির আওয়াজ শুনে আমি ঘরের বাইরে আসার চেষ্টা করি। কিন্তু দেখি আমাদের দরজায় বাইরে থেকে তালা দেওয়া। তখনই বুঝতে পারি, মাকে বাবা খুন করেছে।"
 

নিহত তাছলিমার বাবা নুরুজ্জামান অভিযোগ করেন, যৌতুকের দাবিতে সাদ্দাম তার মেয়ের ওপর প্রতিনিয়ত নির্যাতন চালাত। কিছু টাকা দিলে কিছুদিন শান্ত থাকত সে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে তাকে ফোন করে জানানো হয় যে, সাদ্দাম তাছলিমাকে জবাই করে হত্যা করেছে।
 

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।
 

ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ওই নারীর স্বামী পলাতক রয়েছেন, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু