শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হজ শেষে দেশে ফিরলেন সাড়ে ৫২ হাজার হাজি, মৃত্যু বেড়ে ৪৯ প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণে বরাদ্দ কমল আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উৎসব, বাইরে সরকারবিরোধী আন্দোলন টানা ৪ বছর কোমায় থেকে চিরবিদায় নিলেন থাই রাজকন্যা মধ্যরাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের জানালা ভেঙে চুরি নিখোঁজ ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান আহম্মেদ পতাকার রঙের সঙ্গে কেন মেলে না দক্ষিণ আফ্রিকার জার্সি? চোটে বিশ্বকাপ শেষ, অভিমানে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জাপান অধিনায়ক বাজেটে দাম কমছে লিপস্টিক-ফেসওয়াশসহ ৭ প্রসাধন সামগ্রীর বিশ্বকাপে মাঠে নামার আগেই ইরানের কড়া হুঁশিয়ারি জামালপুর সীমান্তে আটকে থাকা সেই বৃদ্ধ ফিরলেন পরিবারের কাছে বিশ্বকাপ জ্বরে আর্জেন্টিনা বন্দনায় মেতেছেন দুই বোন মেহজাবীন ও মালাইকা মাথাপিছু আয়ে রেকর্ড, তবে পিছু ছাড়ছে না দারিদ্র্য বাজেটে বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর দেশি মদে লিটারপ্রতি ৫০০ টাকা কর বাড়বে বাজেটে জাবিপ্রবির অবকাঠামো উন্নয়নে দেড় হাজার কোটি টাক বরাদ্দের প্রস্তাব বাবার মর্মান্তিক মৃত্যুর ২০ বছর পর একইভাবে খুন ছেলে হত্যা, পুশইন ও মাদক: নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ সম্মেলনে মিলল না কোনো সমাধান শূন্যরেখায় আটকে থাকা সেই বৃদ্ধ রাজশাহীর ষষ্ঠী চন্দ্র বলে দাবি মাত্র ৮ মাসেই পুরো কোরআন মুখস্থ করল কিশোর আল আমিন

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০২:২৩:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০২:২৩:৫৩ অপরাহ্ন
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচনকালীন দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকার কাজ করছে। ‘বিএনপি যে ওয়াদা দেয়, ক্ষমতায় গেলে তা পূরণ করে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) চাঁদপুরে যাওয়ার পথে কুমিল্লার বরুড়ায় আয়োজিত এক পথসভায় এমন মন্তব্য করেছেন তিনি।
 

শনিবার সকালে রাজধানীর গুলশানের নিজ বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পথে কুমিল্লার বরুড়ায় তাঁর আগমন ঘিরে সকাল থেকেই ব্যানার-ফেস্টুন হাতে জড়ো হতে থাকেন দলীয় নেতাকর্মীরা। একপর্যায়ে স্লোগানে স্লোগানে পুরো সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
 

প্রধানমন্ত্রীর আজকের সফরসূচিটি বেশ ঠাসা। বরুড়ার পথসভা শেষে দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার এলাকায় ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। এরপর দুপুর পৌনে ২টায় সদর উপজেলার ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখনন কার্যক্রমেরও আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি।
 

পরবর্তী সূচি অনুযায়ী, দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেবেন সরকারপ্রধান। এরপর বেলা সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।
 

বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের সব কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথেই তিনি পুনরায় ঢাকার উদ্দেশে রওনা হবেন।
 

উল্লেখ্য, সর্বশেষ ২০১২ সালে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চাঁদপুর সফর করেছিলেন। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে এই জেলা সফর করছেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উৎসব, বাইরে সরকারবিরোধী আন্দোলন

আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উৎসব, বাইরে সরকারবিরোধী আন্দোলন