মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খিলক্ষেতে অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, নারীসহ আটক ৮৪ চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী দেশজুড়ে কিশোর গ্যাংয়ের লাগাম টানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে রায়ের কপি চাইল ঢাকা নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ ইয়েমেনে সামরিক প্রশিক্ষণশিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ সেনা সরকারপ্রধান হিসেবে প্রথমবার রাজশাহী সফরে তারেক রহমান, প্রত্যাশায় উত্তরাঞ্চল ১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড় দেওয়ার দাবি জামালপুরে ইয়াবাসহ ধরা পড়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার মঙ্গলবার থেকে ৫ দিনের দুর্গাপূজার লম্বা ছুটি শুরু, পাবেন না যারা দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: আইনমন্ত্রী খুলনা ও বাগেরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন মোংলা নৌঘাঁটি ‘স্বৈরাচারকে ফিরে আসার পথ করে দিলে শহীদদের সঙ্গে গাদ্দারি করা হবে’ জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি

স্বামী-স্ত্রী উভয়ে সামর্থ্যবান হলে কি আলাদা কোরবানি দিতে হবে?

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ১১:০৮:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ১১:০৯:০৭ পূর্বাহ্ন
স্বামী-স্ত্রী উভয়ে সামর্থ্যবান হলে কি আলাদা কোরবানি দিতে হবে?

ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, স্বামী-স্ত্রী উভয়েই যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, তবে দুজনের ওপরই পৃথকভাবে কোরবানি করা ওয়াজিব। একজনের আদায় করা কোরবানি দিয়ে অন্যজনের ওয়াজিব কোনোভাবেই আদায় হবে না।
 

জিলহজ মাসের ১০ তারিখ ফজর থেকে ১২ তারিখ সূর্যাস্ত পর্যন্ত কোনো প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক ও মুকিম (যিনি মুসাফির নন) ব্যক্তির কাছে যদি সাড়ে ৭ ভরি সোনা বা সাড়ে ৫২ ভরি রুপা কিংবা এর সমমূল্যের নগদ অর্থ থাকে, তবে তার ওপর কোরবানি ওয়াজিব হয়। বর্তমান বাজারদর অনুযায়ী সোনা ও রুপার দামের বিশাল পার্থক্যের কারণে রুপার নিসাবকেই (সাড়ে ৫২ ভরি) মাপকাঠি হিসেবে ধরা হয়।
 

পবিত্র কোরআনের নির্দেশ অনুযায়ী, সামর্থ্যবান প্রত্যেক ব্যক্তিকে নিজ দায়িত্বে কোরবানি দিতে হয়। আমাদের সমাজে অনেক সময় স্ত্রীর কাছে নগদ অর্থ থাকে না, তবে ব্যবহৃত বা অব্যবহৃত মিলিয়ে নিসাব পরিমাণের স্বর্ণ বা রৌপ্যের অলংকার থাকে। শরিয়ত অনুযায়ী, এমন ক্ষেত্রে ওই স্ত্রীর ওপর কোরবানি দেওয়া বাধ্যতামূলক।
 

কীভাবে কোরবানি দেবেন দম্পতি? স্বামী ও স্ত্রী উভয়েই সামর্থ্যবান হলে তারা দুটি আলাদা ছাগল, ভেড়া বা দুম্বা কোরবানি দিতে পারেন। এছাড়া গরু, মহিষ বা উটের মতো বড় পশুর ক্ষেত্রে সর্বোচ্চ সাতজন শরিক হওয়ার সুযোগ থাকে। তাই একটি গরুতে স্বামী ও স্ত্রী নিজেদের নামে দুটি আলাদা ভাগে শরিক হয়েও কোরবানি আদায় করতে পারবেন।
 

স্বামীর টাকায় কি স্ত্রীর কোরবানি হবে? কোরবানির মূল নিয়ম হলো, যার সম্পদ তাকেই নিজ দায়িত্বে কোরবানি করতে হবে। তবে স্ত্রী সামর্থ্যবান হওয়া সত্ত্বেও স্বামী যদি নিজের উপার্জিত অর্থ দিয়ে স্ত্রীর পক্ষ থেকে কোরবানি আদায় করে দিতে চান, তবে স্ত্রীর পূর্বানুমতি সাপেক্ষে তা জায়েজ হবে। এতে স্ত্রীর ওয়াজিব আদায় হয়ে যাবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড

চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড