রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, অক্টোবরের শুরুতে যাওয়ার সম্ভাবনা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী শাহে আলম ঢাকায় ২৪ ঘণ্টায় ৬২৯ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার জগন্নাথপুরে ১২ বছরের ক্ষুদে হাফেজকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ বড়াইগ্রামে পাটের বাম্পার ফলন, ভালো দামে খুশি কৃষক জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে যা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্কুলে যাওয়ার পর নিখোঁজ, মাটি খুঁড়ে স্কুলছাত্রীর লাশ উদ্ধার সৌদি আরবের সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের ২০২৭ সালে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: ত্রাণমন্ত্রী ব্রিকসে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত, সব ধরনের আগ্রাসনের নিন্দা লক্ষ্মীপুরে ইজারার শর্তের তোয়াক্কা নেই, ফিটনেসবিহীন ট্রলারে ঝুঁকিপূর্ণ পারাপার গোপনে ‘ক্লড’ এআই ব্যবহার করে অস্ত্র বানাচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় বাঘাইছড়িতে দুই দোকানিকে অর্থদণ্ড নারীরা এখন নিরাপদে চলাফেরা করতে পারছেন: রিজভী একাধিক স্ত্রী থাকলে স্বামীর সম্পত্তিতে কে কতটুকু ভাগ পান? মাদকের টাকা জোগাতে ৩ বছরে ৪ শিশু বিক্রি, গ্রামে আতঙ্ক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার সিঙ্গাপুরের মতো বরিশালেও জাহাজনির্মাণ শিল্প বিকাশের সুযোগ রয়েছে: চিফ হুইপ লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: ১ হাজার টন বিস্ফোরকে তৈরি হলো ভূমিকম্প

কানাডায় প্রবেশের সময় ব্যাগে মিলল মাংস ও সবজি, তিন বাংলাদেশিকে জরিমানা

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ১০:৩৫:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ১০:৩৫:১৯ পূর্বাহ্ন
কানাডায় প্রবেশের সময় ব্যাগে মিলল মাংস ও সবজি, তিন বাংলাদেশিকে জরিমানা

কানাডার টরন্টোর পিয়ারসন বিমানবন্দরে পূর্বঘোষণা ছাড়া মাংস, দুগ্ধজাত পণ্য ও শাকসবজি বহন করায় বাংলাদেশ থেকে যাওয়া তিন যাত্রীকে আটক করা হয়েছে। নিয়ম ভেঙে এসব পণ্য নেওয়ার দায়ে ওই যাত্রীদের ১ হাজার ৩০০ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
 

চলতি মে মাসে বাংলাদেশ থেকে টরন্টোতে অবতরণ করা একটি ফ্লাইটের যাত্রীদের তল্লাশিকালে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৪ মে) কানাডার সংবাদমাধ্যম ‘টরন্টো সান’-এর এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
 

কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ) তাদের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানায়, বিমানবন্দরে দায়িত্বরত ধারলা, ওলগা এবং থিও নামের তিনটি বিশেষ গোয়েন্দা কুকুর ওই যাত্রীদের ব্যাগ থেকে পণ্যগুলো খুঁজে বের করে। জব্দকৃত ওই সব খাবারের মোট ওজন ছিল প্রায় ৪৫ কেজি। সিবিএসএ তাদের পোস্টে উদ্ধার হওয়া খাবারের পাশে বসে থাকা ওই তিন কুকুরের একটি ছবিও প্রকাশ করেছে। তবে ঠিক কবে যাত্রীদের আটক করা হয়েছিল, তা সুনির্দিষ্টভাবে জানায়নি সংস্থাটি।
 

টরন্টো সানের প্রতিবেদনে বলা হয়েছে, কানাডায় প্রবেশকারী যে কাউকে—তা তিনি কানাডার নাগরিক, প্রবাসী বা পর্যটক যেই হোন না কেন, সাথে থাকা কৃষিপণ্য ও খাবারের বিষয়ে অবশ্যই কাস্টমস কর্তৃপক্ষকে আগেই জানাতে হবে। ঘোষণাযোগ্য এসব খাবারের তালিকায় রয়েছে কাঁচা বা রান্না করা মাংস, দুধ, চর্বি, মাখন, ডিম, পশুর চামড়া এবং বিভিন্ন সামুদ্রিক মাছ।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী

সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী