শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, দীর্ঘ যানজটে ভোগান্তি বাবার কোলে থাকা অবস্থাতেই বজ্রপাতে প্রাণ গেল মেয়েরও যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে, হাদি হত্যা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী গ্রেপ্তার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‍্যাঙ্কিং ফিরছে, সম্মাননা পাবে সেরা ৮৮ কলেজ

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৩:৫৫:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৩:৫৫:৩৩ অপরাহ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‍্যাঙ্কিং ফিরছে, সম্মাননা পাবে সেরা ৮৮ কলেজ

দীর্ঘ ছয় বছর বিরতির পর আবারও অধিভুক্ত কলেজগুলোর র‍্যাঙ্কিং প্রকাশের উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। নির্ধারিত কর্মদক্ষতা সূচকের (কেপিআই) ভিত্তিতে পারফরম্যান্স মূল্যায়ন করে দেশসেরা ৮৮টি সরকারি ও বেসরকারি কলেজকে সম্মাননা দেওয়া হবে। বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয় কলেজ র‍্যাঙ্কিং ২০২৫’ কার্যক্রমের আওতায় জাতীয় পর্যায়ে ৮টি এবং আটটি বিভাগের প্রতিটির সেরা ১০টিসহ মোট ৮৮টি কলেজ বাছাই করা হবে। এই মূল্যায়নের জন্য ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালের তথ্য বিবেচনা করা হবে। আগামী ১৮ জুনের মধ্যে সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষদের নিজস্ব কোড ও পাসওয়ার্ড ব্যবহার করে নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে ‘কলেজ র‍্যাঙ্কিং তথ্য ছক’ পূরণের নির্দেশ দেওয়া হয়েছে।
 

বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত র‍্যাঙ্কিং গণমাধ্যমে প্রকাশ করা হবে। এছাড়া জাতীয় পর্যায়ে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত সেরা কলেজগুলোকে অ্যাওয়ার্ড ও সম্মাননা তুলে দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
 

এর আগে, সর্বশেষ ২০১৮ সালে কলেজ র‍্যাঙ্কিং প্রকাশ করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। সেবার ৮৮১টি স্নাতক পাঠদানকারী কলেজের মধ্যে আবেদন যাচাই-বাছাই শেষে জাতীয় পর্যায়ে ৮টি এবং বিভাগীয় পর্যায়ে ৭৬টি কলেজকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছিল। ওই র‍্যাঙ্কিংয়ে জাতীয় পর্যায়ে দেশসেরা কলেজের স্বীকৃতি পেয়েছিল রাজশাহী কলেজ।
 

২০১৮ সালের র‍্যাঙ্কিংয়ে অঞ্চলভিত্তিক সেরা যারা পাঠকদের সুবিধার্থে ২০১৮ সালের র‍্যাঙ্কিংয়ে বিভাগীয় পর্যায়ে সেরা নির্বাচিত হওয়া কলেজগুলোর তালিকা নিচে দেওয়া হলো:
 

ঢাকা অঞ্চল: ঢাকা কমার্স কলেজ, তেজগাঁও কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, সরকারি সা’দত কলেজ, সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি তোলারাম কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, হাবিবুল্লাহ বাহার কলেজ, সিদ্ধেশ্বরী কলেজ এবং সিদ্ধেশ্বরী গার্লস কলেজ।

চট্টগ্রাম অঞ্চল: সরকারি ভিক্টোরিয়া কলেজ, চট্টগ্রাম সরকারি কলেজ, নোয়াখালী সরকারি কলেজ, ফেনী সরকারি কলেজ, সরকারি সিটি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, মোশাররফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ, চাঁদপুর সরকারি কলেজ এবং চট্টগ্রাম সরকারি উইমেন্স কলেজ।
 

রাজশাহী অঞ্চল: রাজশাহী কলেজ, সরকারি এডওয়ার্ড কলেজ, সরকারি আজিজুল হক কলেজ, সিরাজগঞ্জ সরকারি কলেজ, নবাবগঞ্জ সরকারি কলেজ, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, সৈয়দ আহমদ কলেজ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ এবং নওগাঁ সরকারি কলেজ।
 

খুলনা অঞ্চল: সরকারি ব্রজলাল (বিএল) কলেজ, সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ, কুষ্টিয়া সরকারি কলেজ, সীমান্ত আদর্শ কলেজ, যশোর ক্যান্টনমেন্ট কলেজ, কুমিরা মহিলা ডিগ্রি কলেজ, ঝাউডাঙ্গা কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজ, এম এস জোহা ডিগ্রি কলেজ এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজ।
 

বরিশাল অঞ্চল: সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, ভোলা সরকারি কলেজ, পটুয়াখালী সরকারি কলেজ এবং সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ।
 

সিলেট অঞ্চল: মুরারিচাঁদ কলেজ (এমসি), সিলেট সরকারি মহিলা কলেজ, মৌলভীবাজার সরকারি কলেজ, মঈনুদ্দিন আদর্শ মহিলা কলেজ, সিলেট দক্ষিণ সুরমা কলেজ এবং সুনামগঞ্জ সরকারি কলেজ।
 

রংপুর অঞ্চল: কারমাইকেল কলেজ, দিনাজপুর সরকারি কলেজ, কুড়িগ্রাম সরকারি কলেজ, সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর সরকারি কলেজ, উত্তরবাংলা কলেজ, গাইবান্ধা সরকারি কলেজ, আদর্শ কলেজ, হাতীবান্ধা আলীমুদ্দিন কলেজ এবং নীলফামারী সরকারি কলেজ।

ময়মনসিংহ অঞ্চল: আনন্দ মোহন কলেজ, নেত্রকোনা সরকারি কলেজ, ইসলামপুর কলেজ, সরকারি মোমিনুন্নেছা মহিলা কলেজ, জাহানারা লতিফ মহিলা কলেজ, গৌরীপুর মহিলা কলেজ, শেরপুর মহিলা কলেজ এবং সরকারি শহীদ স্মৃতি কলেজ।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা