শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে, হাদি হত্যা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী গ্রেপ্তার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সম্পাদকদের নতুন সংগঠন ‘এনইসি’র যাত্রা শুরু আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: এমপি মুফতি আমির হামজা

আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন আপনার জেলার খবর

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০২:০৭:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০২:০৭:৩৭ অপরাহ্ন
আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন আপনার জেলার খবর

শুক্রবার দুপুর থেকে মধ্যরাতের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে সিলেট ও ময়মনসিংহ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
 

শুক্রবার (১৫ মে) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই পূর্বাভাস জানান। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, আজ দুপুর ১২টার পর থেকে রাত ১২টার মধ্যে দেশের বেশিরভাগ বিভাগেই বৃষ্টির দেখা মিলতে পারে।
 

কোথায় কখন বৃষ্টি? ঢাকা ও চট্টগ্রাম বিভাগ: শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ১০টার মধ্যে ঢাকা, কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মুন্সিগঞ্জে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। কাছাকাছি সময়ে অর্থাৎ বিকেল ৩টা থেকে রাত ১২টার মধ্যে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়িতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

সিলেট ও ময়মনসিংহ বিভাগ: এই দুই বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের প্রবল আশঙ্কা করা হচ্ছে। দুপুরে সুনামগঞ্জ, সিলেট, শেরপুর ও নেত্রকোণায় শুরু হওয়া বৃষ্টি বিকেল ৩টা পর্যন্ত চলতে পারে। পরবর্তীতে বিকেল ৩টার পর থেকে শনিবার সকাল ৮টার মধ্যে পুরো সিলেট বিভাগে এবং সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল পর্যন্ত ময়মনসিংহ বিভাগের সব জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে।
 

রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগ: খুলনা ও রাজশাহী বিভাগে আজ বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। তবে দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহীর বগুড়া ও সিরাজগঞ্জে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া বরিশাল বিভাগের কয়েকটি জেলায় বিকেল ৩টা থেকে রাত ১০টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
 

রংপুর বিভাগ: রংপুর বিভাগের কুড়িগ্রাম ও লালমনিরহাটের কিছু অংশে আজ দুপুর ২টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হতে পারে। পাশাপাশি আজ রাত ১০টা থেকে শনিবার ভোর ৪টার মধ্যে বিভাগের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা