বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

কিস্তির টাকা জোগাতে প্রবাসীর স্ত্রীকে খুন

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০১:১২:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০১:১২:৪৭ অপরাহ্ন
কিস্তির টাকা জোগাতে প্রবাসীর স্ত্রীকে খুন

ফেনী সদর উপজেলায় নির্মাণাধীন নিজ ভবনে প্রবাসীর স্ত্রী রিনা আক্তারকে (৪০) হত্যার চাঞ্চল্যকর রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ব্যাংক ঋণের কিস্তি পরিশোধের টাকা জোগাতে কানের দুলের লোভে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। এ ঘটনায় জড়িত সাইফুল ইসলাম নামের এক নির্মাণশ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
 

বৃহস্পতিবার (১৪ মে) রাতে চট্টগ্রামের নাসিরাবাদ এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় সাইফুলকে গ্রেপ্তার করে পিবিআই। এর আগে, গত মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার শর্শদি ইউনিয়নের পশ্চিম জের কাছাড় গ্রামে রিনা আক্তারদের নির্মাণাধীন নতুন বাড়ির একটি কক্ষ থেকে বালুচাপা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছিল।
 

বৃহস্পতিবার রাতে ফেনী পিবিআইয়ের পুলিশ সুপার উক্য সিং সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত সাইফুল শর্শদি ইউনিয়নের চোছনা গ্রামের বাসিন্দা। তিনি ওই প্রবাসীর বাড়িতে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।
 

পিবিআইয়ের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, একটি ব্যাংক থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ নিয়ে চাপে ছিলেন সাইফুল। মঙ্গলবার দুপুরে রিনা আক্তার বাড়ির নির্মাণকাজ দেখতে গেলে সাইফুলের নজর পড়ে তাঁর কানে থাকা স্বর্ণের দুলের দিকে। দুল ছিনতাইয়ের উদ্দেশ্যে একপর্যায়ে রিনাকে একটি নির্জন কক্ষে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করেন তিনি।
 

হত্যাকাণ্ডের পর ঘটনা ধামাচাপা দিতে রিনার মরদেহ ঘরের ভেতরেই বালুর নিচে পুঁতে রাখেন সাইফুল। এরপর কানের দুলটি নিয়ে পালিয়ে যান এবং স্থানীয় একটি বাজারে ১৫ হাজার ৫০০ টাকায় সেটি বিক্রি করে দেন।
 

পুলিশ সুপার উক্য সিং আরও জানান, সাইফুল ইতোমধ্যে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বিক্রি করে দেওয়া স্বর্ণের দুলটিও উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার তাকে আদালতে


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক