শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

জানুয়ারি থেকে ডিম উৎপাদন স্থগিতের হুঁশিয়ারি পোল্ট্রি খামারিদের

  • আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০৮:৪৪:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৪ ০৬:৩৬:০৮ পূর্বাহ্ন
জানুয়ারি থেকে ডিম উৎপাদন স্থগিতের হুঁশিয়ারি পোল্ট্রি খামারিদের
বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) জানিয়েছে, দেশের প্রান্তিক খামারিদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত না হলে এবং করপোরেট প্রতিষ্ঠানের আধিপত্য বন্ধে কার্যকর পদক্ষেপ না নিলে আগামী ১ জানুয়ারি থেকে ডিম ও মুরগির উৎপাদন বন্ধ রাখা হবে। রোববার (১৫ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বিপিএ’র সভাপতি মো. সুমন হাওলাদার এই ঘোষণা দেন।

তিনি বলেন, প্রান্তিক খামারিদের স্বার্থ সুরক্ষায় বারবার সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়েছে। কিন্তু সরকার করপোরেট সিন্ডিকেটের প্রতি নীতিগতভাবে সহানুভূতিশীল থাকায় প্রান্তিক খামারিরা টিকে থাকতে পারছে না। সরকারের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, সময়োচিত ব্যবস্থা না নিলে দেশের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনীতিতে দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে।

তিনি আরও বলেন, সিন্ডিকেটের প্রভাব ও আধিপত্যের কারণে ক্ষুদ্র খামারিরা প্রতিনিয়ত ক্ষতির সম্মুখীন হচ্ছেন। প্রায় ৫০ লাখ মানুষের জীবিকা নির্ভর এই খাত চরম সংকটে পড়েছে। সরকার যদি দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করে, তবে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় প্রান্তিক খামার বন্ধের কর্মসূচি বাস্তবায়িত হবে।

বিপিএ’র ১০ দফা দাবি:

১। করপোরেট প্রতিষ্ঠানগুলোকে ডিম ও মুরগির উৎপাদন থেকে বিরত রেখে শুধুমাত্র ফিড এবং বাচ্চা উৎপাদনে সীমাবদ্ধ রাখতে হবে।
২। বাণিজ্যিকভাবে ডিম ও মুরগি উৎপাদনের প্রক্রিয়া বন্ধ করতে হবে।
৩। ফিড এবং মুরগির বাচ্চা সরবরাহে সিন্ডিকেট কার্যক্রম বন্ধ করা আবশ্যক।
৪। ক্ষুদ্র খামারিদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে।
৫। সহজ শর্তে ঋণ ও ভর্তুকির সুযোগ প্রদান করতে হবে।
৬। ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য প্রণোদনার ব্যবস্থা করতে হবে।
৭। ক্ষুদ্র খামারিদের জন্য পৃথক বাজার ব্যবস্থা চালু করতে হবে।
৮। করপোরেট প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণে সরকারি নীতিমালা প্রণয়ন করতে হবে।
৯। চুক্তিভিত্তিক খামার পরিচালনার ফাঁদ বন্ধ করতে হবে।
১০। প্রান্তিক খামারিদের জন্য প্রশিক্ষণ ও পরামর্শের ব্যবস্থা নিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি

জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি