মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

বড় মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে বিয়ে করলেন জাকারিয়া

  • আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০৭:০৭:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৪ ০৬:৩৬:৩৪ পূর্বাহ্ন
বড় মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে বিয়ে করলেন জাকারিয়া
জয়পুরহাট সদর উপজেলার কয়তাহার গ্রামে এক ব্যতিক্রমী বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে জাকারিয়া নামের এক যুবক তার প্রয়াত বড় মায়ের ইচ্ছা পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করেন। এ ব্যতিক্রমী আয়োজনে আশপাশের শত শত মানুষ ভিড় জমায়।

জাকারিয়া পাঁচবিবি উপজেলার তেলিহার গ্রামের বাসিন্দা নেজাম উদ্দিনের ছেলে। তিনি জানান, তার বড় মা জীবদ্দশায় ইচ্ছা প্রকাশ করেছিলেন, পরিবারের কোনো ছেলে সন্তান হলে যেন সে হাতির পিঠে চড়ে বিয়ে করেন। সেই ইচ্ছাকে বাস্তবায়ন করতেই জাকারিয়া বিশেষভাবে হাতি ভাড়া করে এই আয়োজন করেন।

জাকারিয়া বলেন, "হাতি ভাড়া পাওয়া বেশ কঠিন ছিল। তবে অনেক খোঁজাখুঁজি করে একদিনের জন্য ২০ হাজার টাকায় হাতি ভাড়া করেছি। এই আয়োজন সবাই উপভোগ করেছেন, বিশেষত পরিবার ও এলাকাবাসী।"

জাকারিয়ার চাচাতো ভাই বুলু মিয়া বলেন, "জাকারিয়াদের পরিবারে ছেলে সন্তান না থাকায় তার বড় মা বিশেষ এই ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই ইচ্ছার সম্মান জানিয়ে আমরা সবাই বরযাত্রী হয়ে এসেছি। এমন আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।"

এ আয়োজন এলাকার মানুষের মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম দেয়। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে মানুষজন হাতির পিঠে বরের এই শোভাযাত্রা উপভোগ করেন।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু