মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

বাংলাদেশ থেকে ওষুধ কিনতে আগ্রহী পাকিস্তান

  • আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০৬:২২:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৪ ০৬:৩৫:২৭ পূর্বাহ্ন
বাংলাদেশ থেকে ওষুধ কিনতে আগ্রহী পাকিস্তান
বাংলাদেশ থেকে ওষুধ আমদানির আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান।

বাংলাদেশের ওষুধ শিল্পের অগ্রগতি ও সাফল্যকে প্রশংসা করে সৈয়দ আহমেদ মারুফ বলেন, “পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে আগ্রহী। পাশাপাশি স্বাস্থ্যসেবা খাতে বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার সম্ভাবনা রয়েছে।”

এ বৈঠকে দুই দেশের মধ্যে স্বাস্থ্যসেবা, বাণিজ্য এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠকে হাইকমিশনার ও উপদেষ্টা দুই দেশের সম্পর্কোন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে হাইকমিশনারের সঙ্গে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মামুনুর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু