বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

মানবাধিকার বাস্তবায়নে বশেফমুবিপ্রবির ছাত্রদলপন্থী শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপলোড সময় : ১১-১২-২০২৪ ১২:১৫:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৪ ১২:১৫:৪৭ পূর্বাহ্ন
মানবাধিকার বাস্তবায়নে বশেফমুবিপ্রবির ছাত্রদলপন্থী শিক্ষার্থীদের মানববন্ধন
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলপন্থী শিক্ষার্থীরা মানববন্ধন করেছে ।
 
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে একটি মিছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে গোবিন্দগঞ্জ বাজার প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।
 
মানববন্ধনে বক্তারা দাবি করেন, দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদী শাসনের ফলে দেশের মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তারা বলেন, শেখ হাসিনার শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের এক ভয়াবহ দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল। তবে এ শাসনের পতনের মধ্য দিয়ে দেশের মানুষ আবার তাদের অধিকার ফিরে পেতে শুরু করেছে।
 
বক্তারা আরও উল্লেখ করেন, মানবাধিকার প্রতিটি মানুষের জন্মগত অধিকার, যা থেকে কেউ বঞ্চিত হতে পারে না। বিএনপি ও ছাত্রদল এই অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করে যাবে।
 
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী শাকিল আহমেদ বলেন, "১৫ বছরের শাসনামলে শেখ হাসিনার সরকার মানবাধিকারকে পুরোপুরি উপেক্ষা করেছে। গুম-খুন থেকে শুরু করে শারীরিক নির্যাতন—এমন কোনো মানবাধিকার লঙ্ঘনের নজির নেই যা তারা করেনি। আমরা দাবি জানাই, মানবাধিকার লঙ্ঘনকারী সকল ব্যক্তিকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে।"
 
আরেক শিক্ষার্থী ইকরাম হোসেন বলেন, "বিশ্ব মানবাধিকার দিবসে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমবেত হয়েছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গুমের শিকার বিএনপি ও এর অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মী ও নাগরিকদের মুক্তির দাবি করছি। সেই সাথে অতিদ্রুত ফ্যাসিস্টদের সকল হত্যা, জুলুম ও অন্যায়ের বিচার দাবি করছি।"
 
মানববন্ধনে প্রায় ১৫-২০ জন ছাত্রদলপন্থী শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তারা মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক