শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

৪৭তম বিসিএসের আবেদন স্থগিত

  • আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০৭:১৩:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০৭:২৮:১৬ অপরাহ্ন
৪৭তম বিসিএসের আবেদন স্থগিত
৪৭তম বিসিএস পরীক্ষার আবেদন প্রক্রিয়া যা মঙ্গলবার (১০ ডিসেম্বর) শুরু হওয়ার কথা ছিল, তা আপাতত স্থগিত করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই সিদ্ধান্ত জানিয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অনিবার্য কারণবশত ৪৭তম বিসিএসের আবেদন কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। নতুন সময়সূচি এবং বিস্তারিত নির্দেশনা শিগগিরই সরকারি কর্ম কমিশন থেকে জানানো হবে।

পিএসসি সূত্রে জানা যায়, সরকারি চাকরির আবেদনের ফি ২০০ টাকায় নির্ধারণ করার বিষয়টি এখনো প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়নি। এ কারণেই ৪৭তম বিসিএসের আবেদন স্থগিত রাখা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হওয়ার পরই বিসিএস আবেদন প্রক্রিয়া শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

৪৭তম বিসিএসে ক্যাডার পদে মোট ৩ হাজার ৪৮৭টি শূন্য পদ পূরণের লক্ষ্যে পরীক্ষার আয়োজন করা হবে। প্রাথমিকভাবে ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়ে ৩১ ডিসেম্বর রাত ১২টায় শেষ হওয়ার কথা ছিল।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি

জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি