বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক মদিনায় ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের সন্ধান ঠাকুরগাঁওয়ে এসপি কার্যালয়ের পাশে জুয়ার আসর, ৪ পুলিশ সদস্য কারাগারে দেশে প্রথমবারের মতো আসছে ইলেকট্রিক ট্রেন নিখোঁজের সাত দিন পর ডোবা থেকে শিশুর টুকরো করা লাশ উদ্ধার এশিয়ান গেমসে যোগ দিতে জাপান গেলেন সেনাপ্রধান সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিন ছুটির সুযোগ, কীভাবে পাবেন বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের মানবতাবিরোধী অপরাধের রায়ের পর সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ ইউপি নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত নয়, পিছু হটল ইসি জুলাই গণহত্যা: ওবায়দুল কাদের, আরাফাত ও সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ইউপি নির্বাচনের তারিখ নিয়ে সরকার কিছুই জানে না: এলজিআরডি প্রতিমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষার দিনেই ইউপি ভোট, শিক্ষক ও অভিভাবকদের উদ্বেগ প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ-বিভ্রাট, পল্লী বিদ্যুতের জিএমকে স্ট্যান্ড রিলিজ টানা ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় আজ কমলনগরে সড়ক ধসে হাজারো মানুষের দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বর্ডার গার্ড স্কুলে পরিচ্ছন্নতা অভিযান ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপে ৮০ উপজেলা মালয়েশিয়ায় ইএসকেএল প্রাঙ্গণে অভিযান, সেবা নিতে গিয়ে আটক বাংলাদেশিরা

ভারত পালিয়ে গিয়ে ধর্ষণ, ৪ আ.লীগ নেতা গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০৭:০৪:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০৭:২৭:৪৮ অপরাহ্ন
ভারত পালিয়ে গিয়ে ধর্ষণ, ৪ আ.লীগ নেতা গ্রেপ্তার
ভারতের পশ্চিমবঙ্গের নিউ টাউনে ধর্ষণ মামলায় আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে মেঘালয় ও কলকাতা পুলিশের যৌথ টিম। রোববার (৮ ডিসেম্বর) রাতে নিউ টাউনের একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শেখ হাসিনার সরকার পতনের পর উত্তেজিত জনরোষ থেকে বাঁচতে ভারত পাড়ি দিয়েছিলেন এই নেতারা।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, মহানগর যুবলীগের সহসভাপতি আব্দুল লতিফ রিপন এবং মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস আহমদ জুয়েল। তবে আরও দুই অভিযুক্ত, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু এখনও পলাতক রয়েছেন।

শিলং পুলিশ সূত্রে জানা গেছে, এ নেতারা শিলংয়ে অবস্থানকালে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হন। ভুক্তভোগী নারী এ ঘটনায় থানায় ছয়জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তদের মধ্যে দুজন সরাসরি অপরাধের সঙ্গে যুক্ত হলেও একই বাসস্থানে থাকার কারণে অন্য চারজনও মামলায় অভিযুক্ত হয়েছেন।

গ্রেপ্তারকৃতদের সম্পর্কে এক নেতা জানান, ‘জুয়েল ও রিপনের কার্যকলাপ ভালো ছিল না। ফলে এমন অভিযোগ থেকে তাদের মুক্তি দেওয়া মুশকিল।’

অন্যদিকে, শিলং থেকে কলকাতায় আসার সময় স্থানীয় থানায় তাদের অবস্থান সম্পর্কে অবগত না করার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে অনেকে মনে করছেন।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক

দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক