শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

জানুয়ারির মধ্যেই প্রাথমিকের বই বিতরণ শুরু

  • আপলোড সময় : ০৮-১২-২০২৪ ০৬:৫৮:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৪ ০৯:০৫:৫২ অপরাহ্ন
জানুয়ারির মধ্যেই প্রাথমিকের বই বিতরণ শুরু
এবারও পহেলা জানুয়ারি বই উৎসব অনুষ্ঠিত হচ্ছে না। তবে, জানুয়ারির মধ্যেই প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার।

রোববার (৮ ডিসেম্বর) সকালে খুলনায় বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। সেখানে তিনি উল্লেখ করেন, নতুন পাঠ্যপুস্তকে বেশ কিছু পরিবর্তন ও সংযোজন করা হচ্ছে। এর মধ্যে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ দিকগুলো বিশেষভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

উপদেষ্টা আরও জানান, একটি বিদেশি প্রতিষ্ঠানকে বই ছাপানোর দায়িত্ব দেওয়া হলেও সেই টেন্ডার বাতিল হওয়ায় সরবরাহে সামান্য দেরি হচ্ছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. বিধান রঞ্জন রায় বলেন, “নতুন কারিকুলাম কিছুটা বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। তবে এটি সামগ্রিক পরিস্থিতির জন্য স্বাভাবিক। গণঅভ্যুত্থানের প্রভাব শিক্ষাখাতেও পড়েছে। আমাদের এই পরিবর্তনগুলো মেনে নিয়ে সামনে এগোতে হবে।”

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি

জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি